Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঈদের ছুটিতে আয়কর রিটার্ন দেবেন যেভাবে
    অর্থনীতি

    ঈদের ছুটিতে আয়কর রিটার্ন দেবেন যেভাবে

    মনিরুজ্জামানমার্চ 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঈদের দীর্ঘ ছুটির মধ্যেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ খোলা থাকছে। ফলে উৎসবের ব্যস্ততার মধ্যেও করদাতারা সহজেই তাদের দায়িত্ব সম্পন্ন করতে পারবেন।

    গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া টানা সাত দিনের ঈদ ছুটিতে অনেকেই আয়কর রিটার্ন জমা দেওয়ার বিষয়টি ভুলে যেতে পারেন। তবে এবার সেই দুশ্চিন্তার কারণ নেই। কারণ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি বছর থেকে সবার জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে। এতে কর কার্যালয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে না। এনবিআর জানিয়েছে, ঈদের পুরো ছুটিজুড়েই অনলাইন রিটার্ন ব্যবস্থা চালু থাকবে।

    করদাতারা আগামী ৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। ফলে ছুটির সময়েও অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব।

    এনবিআর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রায় ৪১ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। দেশে প্রায় ১ কোটি ২০ লাখ টিআইএনধারী রয়েছেন। যাদের করযোগ্য আয় আছে, তাদের সবার জন্য রিটার্ন দেওয়া বাধ্যতামূলক।

    অনলাইনে রিটার্ন জমা দিতে হলে প্রথমে এনবিআরের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। সেখানে ‘ই-ট্যাক্স’ অপশনে প্রবেশ করে নিজের টিআইএন নম্বর এবং বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে সহজেই নিবন্ধন সম্পন্ন করা যাবে। এরপর অনলাইনে রিটার্ন জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ পাওয়া যাবে।

    ই-রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আলাদা করে কোনো কাগজপত্র আপলোড করতে হয় না। প্রয়োজনীয় তথ্য দিলেই প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। চাকরিজীবীদের ক্ষেত্রে আগের বছরের ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত সময়ের ব্যাংক হিসাব, সুদের তথ্য এবং অন্যান্য আর্থিক তথ্য দিতে হবে। ব্যবসায়ীদের একই সময়ের ব্যবসায়িক আয়ের তথ্য প্রদান করতে হবে।

    কর পরিশোধও এখন সহজ। ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর দেওয়া যায়।

    এ ছাড়া অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সহায়তার জন্য এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে সার্বক্ষণিক সেবা পাওয়া যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    কারখানা বন্ধ নাকি সাময়িক সংকট?

    আগস্ট 4, 2026
    বাণিজ্য

    চাপের মধ্যেও জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.