Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঈদে দেশে ঢুকেছে ৩৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স
    অর্থনীতি

    ঈদে দেশে ঢুকেছে ৩৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    মনিরুজ্জামানমার্চ 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রবাসী আয়ে জোরালো গতি দেখা যাচ্ছে। পরিবারের বাড়তি খরচ ও ঈদের কেনাকাটার চাপ সামলাতে বিদেশে কর্মরত বাংলাদেশিরা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়েছে মার্চ মাসের রেমিট্যান্স প্রবাহে, যা এখন স্পষ্টতই ঊর্ধ্বমুখী।

    কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, মার্চ মাসের প্রথম ২৩ দিনেই দেশে এসেছে ২৮৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৩ টাকা) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪ হাজার ৭৮৪ কোটি টাকা। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক–এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

    খাতসংশ্লিষ্টদের মতে, ঈদকে ঘিরে প্রতি বছরই প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য অতিরিক্ত অর্থ পাঠান। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে মার্চজুড়ে রেমিট্যান্স প্রবাহে যে গতি তৈরি হয়েছে, তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

    কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসেও প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যায়। ওই মাসে দেশে আসে ৩০২ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি ছিল ১৯ দশমিক ৫ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ডলার।

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২ হাজার ৫২৮ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৯ দশমিক ৭ শতাংশ বেশি। ওই সময়ে রেমিট্যান্স ছিল ২ হাজার ১১২ কোটি ডলার। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক উত্থান অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও মজবুত হবে। একই সঙ্গে সামষ্টিক অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মানদণ্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এ রিজার্ভ ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

    এক বছর আগে, অর্থাৎ গত বছরের মার্চে দেশের মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। বিপিএম-৬ হিসাবে তা ছিল ২০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরে রিজার্ভ বেড়েছে প্রায় ৯ বিলিয়ন ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধ শেষ করার চুক্তিকে ইরানিরা স্বস্তি, সন্দেহ এবং অনিশ্চয়তার সাথে স্বাগত জানিয়েছে

    জুন 15, 2026
    অর্থনীতি

    বড় কর ছাড়ের পরও রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে আশাবাদী এনবিআর

    জুন 15, 2026
    অর্থনীতি

    ১৪ লাখ চাকরির প্রতিশ্রুতি—কোথায় তৈরি হবে এই কর্মসংস্থান?

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.