Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পথ খুঁজছে বাংলাদেশ
    অর্থনীতি

    জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পথ খুঁজছে বাংলাদেশ

    মনিরুজ্জামানমার্চ 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যনির্ভর জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় বিকল্প উৎসের দিকে ঝুঁকছে বাংলাদেশ। একই সঙ্গে জরুরি চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

    সরকার এখন কাজাখস্তান ও নাইজেরিয়ার সঙ্গে সরকার-থেকে-সরকার (জিটুজি) ভিত্তিতে জ্বালানি আমদানির উদ্যোগ নিচ্ছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি—দুই ধরনের চুক্তির লক্ষ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

    ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। ফলে ‘ফোর্স মাজ্যুর’ ঘোষণা এবং চালান বিলম্বের ঘটনা ঘটছে। এতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

    মার্চে নির্ধারিত ১ লাখ ২৫ হাজার টন ডিজেলের পাঁচটি কার্গো এবং ২৫ হাজার টন জেট ফুয়েলের চালান অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। বিপিসির দুই দীর্ঘমেয়াদি সরবরাহকারী—ইউনিপেক সিঙ্গাপুর ও পেটকো ট্রেডিং—সরবরাহ স্থগিত করায় সংকট আরও গভীর হয়েছে।

    জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১৯ মার্চ নাইজেরিয়া এবং ২৪ মার্চ কাজাখস্তান বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। এতে দুই দেশের সঙ্গে যোগাযোগে কূটনৈতিক সহায়তা চাওয়া হয়েছে।

    কাজাখস্তানকে সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখছে সরকার। দেশটির বড় হাইড্রোকার্বন মজুদ, স্থিতিশীল উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে সুবিধা দিতে পারে। এলপিজি আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

    অন্যদিকে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদক নাইজেরিয়ার সঙ্গেও যোগাযোগ জোরদার করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত এনএনপিসির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। প্রয়োজন নির্ধারণ করে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে।

    সংকট মোকাবিলায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে ১ লাখ টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে ২ লাখ টন ডিজেল আনা হবে।

    তবে এর আগে অনুমোদিত আরেক চুক্তিতে পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল (দুবাই) ও এঅ্যান্ডএ অয়েল অ্যান্ড গ্যাস (যুক্তরাষ্ট্র)-এর সরবরাহ প্রক্রিয়া এখনো আটকে আছে। পারফরম্যান্স গ্যারান্টি জমা না দেওয়ায় অগ্রগতি থমকে রয়েছে। এতে এপ্রিলের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে।

    বাংলাদেশে প্রতি মাসে ২ লাখ ৮০ হাজার থেকে ৩ লাখ টন ডিজেল প্রয়োজন হয়। পরিবহন, কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে এই জ্বালানির ভূমিকা সবচেয়ে বেশি। কর্মকর্তারা জানান, ২৫ হাজার টনের একটি কার্গো প্রায় ১০ দিনের চাহিদা মেটাতে পারে।

    পরিস্থিতি সামাল দিতে অল্প সময়ের জন্য জ্বালানি রেশনিং চালু করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে কিন্তু সরবরাহ পরিস্থিতির উন্নতি এখনো অনিশ্চিত।

    বর্তমান সংকট দেখিয়েছে, একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর অতিরিক্ত নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ। তাই সরকার এখন উৎস বৈচিত্র্যকরণের ওপর জোর দিচ্ছে।

    কাজাখস্তান ও নাইজেরিয়ার সঙ্গে নতুন যোগাযোগ শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ডিজিটাল লেনদেনে বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলা কিউআরের ১ শতাংশ মাশুল

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    প্লাস্টিক বর্জ্য থেকেই আসতে পারে বিলিয়ন ডলারের রপ্তানি সুযোগ

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে পণ্যের জট, কমেছে ৪০ শতাংশ সক্ষমতা

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.