Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রিটার্ন দেবেন নাকি সময় বাড়াবেন, শেষ দিন কাল
    অর্থনীতি

    রিটার্ন দেবেন নাকি সময় বাড়াবেন, শেষ দিন কাল

    মনিরুজ্জামানUpdated:মার্চ 30, 2026মার্চ 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কয়েক দফা সময় বাড়ানোর পর আগামীকাল, মঙ্গলবার, দেশের করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমার শেষ সময়। তাই আজ সোমবার এবং আগামীকাল এই দুই দিনেই অনলাইনে রিটার্ন দেওয়ার সুযোগ আছে। প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আজই সংগ্রহ করতে হবে।

    দেশে বর্তমানে প্রায় সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী ব্যক্তি রয়েছেন। এদের মধ্যে করযোগ্য আয় থাকলে অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। এছাড়া ৫০ লাখের বেশি করদাতা অনলাইনে নিবন্ধনও করেছেন।

    অনলাইনে রিটার্ন দেবেন কীভাবে
    সব করদাতাকে এনবিআরের ওয়েবসাইট⁠ থেকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। প্রথমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এজন্য একটি নিবন্ধিত মোবাইল ফোন নম্বর প্রয়োজন। বিদেশে থাকা করদাতারা ই-মেইলের মাধ্যমে ওটিপি পেয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন সম্পন্ন হলে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করে রিটার্ন জমা দেওয়া যাবে।

    অনলাইনে রিটার্ন দেওয়ার সময় আয়কর ফরমের বিভিন্ন অংশ পূরণ করতে হয়। বছরে আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। করমুক্ত আয়সীমা বাদ দিয়ে করের হিসাব করতে হবে। যদি বিনিয়োগজনিত কোনো কর রেয়াত বা অন্যান্য করছাড় থাকে, তা হিসাবের মধ্যে আনতে হবে।

    ৫০ লাখ টাকার বেশি সম্পদ থাকলে সম্পদের বিবরণীও দিতে হবে। বাড়ি, গাড়ি বা অন্যান্য সম্পদ থাকলেও তা উল্লেখ করতে হবে।

    পেমেন্ট করতে হলে ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করা যাবে।

    সময় বাড়ানোর সুবিধা
    ৩১ মার্চের মধ্যে এনবিআরের ওয়েবসাইটে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেনুর মাধ্যমে অনলাইনে সময় বৃদ্ধির জন্য আবেদন করা যায়।

    অনলাইনে জমা দেওয়া আবেদনের পর সংশ্লিষ্ট কর কমিশনার আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন। অনুমোদিত হলে করদাতা নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন। ৩১ মার্চের আগে আবেদন করলে কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারবেন

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আগস্টের প্রথম তিন দিনেই এলো ৪০৬ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে বাংলাদেশ: এর অর্থ কী?

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.