Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বয়ংক্রিয় এনবিআরের ভ্যাট অডিটের জালে প্রথম ধাপে ৬০০ প্রতিষ্ঠান
    অর্থনীতি

    স্বয়ংক্রিয় এনবিআরের ভ্যাট অডিটের জালে প্রথম ধাপে ৬০০ প্রতিষ্ঠান

    কাজি হেলালএপ্রিল 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে ভ্যাট ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আধুনিক প্রযুক্তিনির্ভর একটি অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে প্রথম পর্যায়েই ৬০০টি বড় প্রতিষ্ঠানকে অডিটের জন্য চিহ্নিত করা হয়েছে।

    এনবিআরের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এই তালিকায় বিভিন্ন খাতের প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উৎপাদন খাতের ৪০৫টি, সেবা খাতের ৯৮টি, খুচরা ও পাইকারি ব্যবসায় জড়িত ৬৫টি এবং আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ৩২টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন ব্যবস্থায় অডিট নির্বাচন আর ব্যক্তিনির্ভর নয়। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠান বাছাই করা হচ্ছে, যা অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াবে এবং অপ্রয়োজনীয় হয়রানি কমাবে।

    এনবিআরের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, দীর্ঘদিন ধরে করদাতাদের পক্ষ থেকে নিরপেক্ষ ও স্বচ্ছ অডিট ব্যবস্থার দাবি ছিল। সেই প্রেক্ষিতেই এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। এখন প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়ায় মানবিক হস্তক্ষেপের সুযোগ নেই।

    এনবিআর সূত্রে জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় সংক্রান্ত তথ্য ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি), পয়েন্ট অব সেল (পস) মেশিন বা সফটওয়্যার থেকে সরাসরি কেন্দ্রীয় সার্ভারে জমা হয়। পাশাপাশি ভ্যাট রিটার্ন ও আমদানি সংক্রান্ত তথ্যও স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়। এতে বিক্রয়, ক্রয় এবং ভ্যাটের হিসাব একত্রে বিশ্লেষণ করা সম্ভব হয়।

    এই ডাটাবেজ বিশ্লেষণ করে কোনো ধরনের অসঙ্গতি থাকলে তা দ্রুত শনাক্ত করা যায়। যেমন—হঠাৎ বিক্রয় কম দেখানো, অস্বাভাবিক ভ্যাট রিফান্ড দাবি বা পূর্ববর্তী সময়ের তুলনায় বড় ধরনের অমিল। এ ধরনের ঝুঁকির ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে অডিট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

    নতুন এই সিস্টেমে ২০টি নির্দিষ্ট ঝুঁকি সূচক নির্ধারণ করা হয়েছে। এসব সূচকের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে কোনো প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিচ্ছে কি না বা তাদের তথ্যের মধ্যে গরমিল রয়েছে কি না। এনবিআর মনে করছে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ ভ্যাট ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। এতে কর্মকর্তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রভাব কমবে এবং অডিট প্রক্রিয়া আরও নিরপেক্ষ হবে।

    অডিট শেষে কোনো প্রতিষ্ঠানের তথ্য গোপন বা অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি এই পদ্ধতির কার্যকারিতা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ঝুঁকি নির্ধারণের সূচক আরও উন্নত করা হবে। রাজস্ব প্রশাসনকে আধুনিক ও করদাতাবান্ধব করার লক্ষ্যে এ ধরনের ডিজিটাল কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    প্লাস্টিক বর্জ্য থেকেই আসতে পারে বিলিয়ন ডলারের রপ্তানি সুযোগ

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে পণ্যের জট, কমেছে ৪০ শতাংশ সক্ষমতা

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধ করছে ডিবিএল গ্রুপ

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.