Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানা স্থানান্তরে লোকসান ৭১৫ কোটি টাকা
    অর্থনীতি

    ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানা স্থানান্তরে লোকসান ৭১৫ কোটি টাকা

    মনিরুজ্জামানUpdated:এপ্রিল 2, 2026এপ্রিল 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার কারখানা বন্ধ করে তা সাভারের আশুলিয়ায় স্থানান্তরের ফলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেড বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই বহুজাতিক কোম্পানির হিসাব অনুযায়ী এককালীন প্রায় ৭১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে, যা ২০২৫ হিসাব বছরের মুনাফায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার (১ এপ্রিল) জমা দেওয়া প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির নিরীক্ষক জানায়, কারখানা পুনর্গঠন ও স্থানান্তরের জন্য মোট ব্যয় হয়েছে ৭১৪ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে বড় অংশ, প্রায় ৩৭৫ কোটি টাকা, স্থায়ী সম্পদের অবমূল্যায়নের কারণে ক্ষতি হিসেবে ধরা হয়েছে।

    বিএটি বাংলাদেশের ঢাকার কারখানা বন্ধ করার পেছনে মূল কারণ ছিলো সুপ্রিম কোর্টের জমির ইজারা চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ হওয়া। এর পরই কোম্পানিটি মহাখালী ডিওএইচএসের প্রধান কার্যালয় সাভারের আশুলিয়ায় সরিয়ে নেয়।

    আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার কারখানা বন্ধের পর সাভারের কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়াতে কোম্পানিটি প্রায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করেছে। ২০২৫ সালের বার্ষিক ডিভিডেন্ড ঘোষণা সময়ে জানা যায়, ঢাকার কারখানার সব যন্ত্রাংশ ও সিগারেট তৈরির সরঞ্জাম জুলাই থেকে সাভারে স্থানান্তর করা হয়েছে। এই আকস্মিক স্থানান্তর ও পুনর্গঠন কোম্পানির মুনাফায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।

    ফলাফল হিসেবে, ২০২৫ হিসাব বছরে বিএটি বাংলাদেশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮১ পয়সা, যা আগের বছরের ৩২ টাকা ৪২ পয়সার তুলনায় প্রায় ৬৭ শতাংশ কম। মুনাফায় এই বড় পতনের কারণে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের মাত্র ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে, যেখানে আগের বছর তা ছিলো ৩০০ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    প্লাস্টিক বর্জ্য থেকেই আসতে পারে বিলিয়ন ডলারের রপ্তানি সুযোগ

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে পণ্যের জট, কমেছে ৪০ শতাংশ সক্ষমতা

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধ করছে ডিবিএল গ্রুপ

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.