জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই গুরুত্বপূর্ণ বিভাগ আয়কর ও কাস্টমসে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। অতিরিক্ত কমিশনার পদে কর্মরত ২৮ কর্মকর্তাকে কমিশনার হিসেবে উন্নীত করে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক দুটি আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। গত বৃহস্পতিবার এসব আদেশ জারি করা হয় এবং পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, আয়কর বিভাগে ১৬ জন এবং শুল্ক ও আবগারি (কাস্টমস) বিভাগে ১২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদোন্নতিকে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
আয়কর বিভাগে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—মো. মোস্তাফিজুর রহমান, মুন্সী হারুনর রশিদ, শেখ মো. মনিরুজ্জামান, মুহাম্মদ আমিনুর রহমান, মো. আবু সাঈদ সোহেল, ড. লুৎফুন্নাহার বেগম, মোহাম্মদ আবদুর রকিব, সৈয়দ মহিদুল হাসান, মো. মাসুদুর রহমান মাসুদ, রুনা লায়লা, সেলিনা সুলতানা, মোসাম্মৎ সাহেনা আক্তার, মো. নজরুল আলম চৌধুরী, মু. মহিতুর রহমান, মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান এবং ফরিদ আহমেদ।
অন্যদিকে, কাস্টমস ও আবগারি বিভাগে পদোন্নতি পাওয়া ১২ কর্মকর্তা হলেন—মো. মাহফুজুল হক ভূঁঞা, মোহাম্মদ মাহমুদুল হাসান, ড. আবু নূর রাশেদ আহম্মেদ, মোহাম্মদ শফি উদ্দিন, মিয়া মো. আবু ওবায়দা, মো. বশীর আহমেদ, মোহাম্মদ হাসমত আলী, কাজী ফরিদ উদ্দিন, মোহা. মসিউর রহমান, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া এবং মু. রইচ উদ্দিন খান। নতুন দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তার মাধ্যমে রাজস্ব প্রশাসনে গতি ও দক্ষতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

