জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে।
এনবিআরের কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব একরামুল হকের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিআইডব্লিউটিএ একটি সরকারি প্রতিষ্ঠান এবং করযোগ্য সত্তা নয়। তাই আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপ-ধারা (৪)-এর ক্ষমতাবলে সংস্থাটিকে পিসআর প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ এই অব্যাহতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

