Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুলাই 31, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অ্যামোনিয়া সংকটে ডিএপি সার কারখানায় উৎপাদন বন্ধ
    অর্থনীতি

    অ্যামোনিয়া সংকটে ডিএপি সার কারখানায় উৎপাদন বন্ধ

    মনিরুজ্জামানএপ্রিল 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে অ্যামোনিয়ার তীব্র সংকটের কারণে। টানা সরবরাহ ব্যাহত হওয়ার পর শেষ পর্যন্ত গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানাটির মজুত থাকা শেষ অ্যামোনিয়াও ফুরিয়ে যায়। এরপরই উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।

    কারখানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে পাশের দুটি সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)—এ অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এই দুটি কারখানা থেকেই নিয়মিতভাবে ডিএপি কারখানায় অ্যামোনিয়া সরবরাহ করা হতো।

    সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর মজুত অ্যামোনিয়ার ওপর ভর করে কিছুদিন উৎপাদন সচল রাখা সম্ভব হলেও ধীরে ধীরে সেই ভাণ্ডারও শেষ হয়ে আসে। শেষ পর্যন্ত শনিবার বিকেলে সম্পূর্ণ মজুত শেষ হলে উৎপাদন থেমে যায়।

    শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালিত এই ডিএপি কারখানাটি ২০০৬ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। আনোয়ারার রাঙ্গাদিয়া এলাকায় অবস্থিত কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ৮০০ টন। এটি ডিএপি-১ ও ডিএপি-২—এই দুটি ইউনিটে বিভক্ত।

    কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, ৪ মার্চ থেকেই অ্যামোনিয়া সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। মজুত দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা গেলেও এখন আর তা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিনিয়োগ আস্থা ফেরাতে ঋণমানের ইতিবাচক পরিবর্তন জরুরি

    জুলাই 30, 2026
    অর্থনীতি

    এক নম্বরেই মিলবে করদাতার সব তথ্য

    জুলাই 30, 2026
    অর্থনীতি

    এডিপি বাস্তবায়নে ইতিহাসের সর্বনিম্ন হার ২০২৫-২৬ অর্থবছরে

    জুলাই 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.