Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইএমএফএর ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য অশনি সংকেত
    অর্থনীতি

    আইএমএফএর ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য অশনি সংকেত

    হাসিব উজ জামানঅক্টোবর 23, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪.৫ শতাংশে নামিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি অর্থবছরের জন্য এপ্রিলে আইএমএফ ৬.৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল কিন্তু বর্তমান প্রতিবেদনে এটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে ৪.৫ শতাংশে দাঁড়িয়েছে। এই সংশোধন বাংলাদেশের অর্থনীতির জন্য একটি অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে, যা রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

    আইএমএফ-এর ওয়াল্ড ইকোনমিক আউটলুকের সর্বশেষ সংস্করণ আজ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে- মহামারি প্রভাবিত ২০১৯-২০ অর্থবছর বাদে গত ২০ বছরের মধ্যে এটি বাংলাদেশের জন্য সংস্থাটির সর্বনিম্ন প্রবৃদ্ধির পূর্বাভাস। প্রতিবেদনটিতে বৈশ্বিক মূল্যস্ফীতি পরিস্থিতির পাশাপাশি দেশের অর্থনৈতিক কার্যক্রমের বিশ্লেষণ করা হয়েছে। বলা হয়েছে, যদিও বৈশ্বিক অর্থনীতির অনেক দেশ মূল্যস্ফীতির চাপ কাটিয়ে উঠতে শুরু করেছে তবুও বাংলাদেশে মূল্যস্ফীতি উচ্চ মাত্রায় বজায় থাকার আশঙ্কা রয়েছে। এক বছর আগে বাংলাদেশের মূল্যস্ফীতি ছিল ৯.৭ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে পৌঁছাতে পারে ১০.৭ শতাংশে।

    বিশ্বব্যাংক সম্প্রতি পূর্বাভাস দিয়েছে যে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও কমে ৪ শতাংশে পৌঁছাবে। প্রতিষ্ঠানটি রাজনৈতিক অনিশ্চয়তা এবং সাম্প্রতিক বন্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছে। এর আগে বিশ্বব্যাংক ৫.৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল, যা বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে একটি বড়সড় পরিবর্তন।

    এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আগে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৬ শতাংশ থেকে কমিয়ে ৫.১ শতাংশে নামিয়েছে। অর্থনীতির এই নিম্ন প্রবৃদ্ধির ফলে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর চাপ বাড়ছে এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

    অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় সরকারের জন্য জরুরি যে, তারা একটি কার্যকরী ও সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করে যাতে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়। রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং জনকল্যাণমুখী উদ্যোগগুলোকে সামনে আনতে হবে।

    এখন প্রশ্ন হলো, বাংলাদেশের সরকার এবং নীতিনির্ধারকরা এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে কি ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে একটি সুস্থ অর্থনৈতিক পরিবেশ তৈরিতে তারা কি কোনো পদক্ষেপ নেবেন সেটিই এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নদীমাতৃক বাংলাদেশে পানি নিয়ে এত সংকট কেন

    সেপ্টেম্বর 16, 2026
    অর্থনীতি

    অর্থনৈতিক ধীরগতির মধ্যেও বাড়ছে কোটিপতি হিসাবের সংখ্যা

    সেপ্টেম্বর 16, 2026
    শিক্ষা

    সেন্ট গ্রেগরিজের দুই সহপাঠী: একজন নোবেলজয়ী, অন্যজন বাংলাদেশের পরিকল্পনাবিদ

    সেপ্টেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.