Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজস্ব সংস্কার অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠন
    অর্থনীতি

    রাজস্ব সংস্কার অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠন

    নিউজ ডেস্কএপ্রিল 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকারের সময় জারি করা রাজস্ব খাত সংস্কারসংক্রান্ত দুটি অধ্যাদেশ আর কার্যকর থাকছে না। বর্তমান বিএনপি সরকার সেগুলো জাতীয় সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন না করায় অধ্যাদেশগুলোর কার্যকারিতা শেষ হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি বাতিল না করে নতুনভাবে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে সরকার।

    এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ৯ সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

    কমিটিতে আরও আছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, অর্থসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিব। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    সরকারি সূত্র জানায়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ এবং এর সংশোধনী অধ্যাদেশ পর্যালোচনা করে বাস্তবসম্মত ও কার্যকর রূপ দেওয়ার সুপারিশ করবে এই কমিটি। পরে সেগুলো নতুন বিল আকারে সংসদে তোলার পরিকল্পনা রয়েছে।

    অন্তর্বর্তী সরকার গত বছরের ১২ মে রাজস্ব খাতে বড় ধরনের কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’ জারি করেছিল। ওই অধ্যাদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    এর মধ্যে ‘রাজস্ব নীতি বিভাগ’ করনীতি প্রণয়ন, আইন সংশোধন, আন্তর্জাতিক চুক্তি ও গবেষণার দায়িত্ব পালন করার কথা ছিল। অন্যদিকে ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ কর আদায় ও বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করত।

    তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি অধ্যাদেশ দুটি সংসদে উপস্থাপন করেনি। ফলে সেগুলোর আইনি কার্যকারিতা শেষ হয়ে যায়। এখন একই বিষয় নতুন কাঠামোয় বিল আকারে সংসদে আনার প্রস্তুতি শুরু করেছে সরকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সিলেটে ৪৬৩৫ কোটি টাকার বৃহৎ উন্নয়ন প্রকল্প

    মে 2, 2026
    অর্থনীতি

    নারীর ক্ষমতায়নে কেমন বাজেট হওয়া উচিত?

    মে 2, 2026
    অর্থনীতি

    শ্রমিকদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ এখনও পর্যাপ্ত নয়

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.