Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
    অর্থনীতি

    শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার

    নিউজ ডেস্কUpdated:মে 3, 2026মে 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে বড় ধরনের শুল্ক-কর সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে।

    আজ রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করে। সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭০২.৪০.০০-এর আওতায় কমপক্ষে ১৭ আসনবিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে বেশ কয়েকটি শুল্ক ও কর থেকে অব্যাহতি দেওয়া হবে।

    তবে এ সুবিধা নির্দিষ্ট কিছু শর্তের আওতায় কার্যকর হবে। আমদানিকৃত বাস শিক্ষার্থী পরিবহনের বাইরে অন্য কাজে ব্যবহার করা যাবে না। এছাড়া ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল থাকবে। অর্থাৎ মোট করভার ১৫ শতাংশেই সীমিত রাখা হবে।

    এই সুবিধার আওতায় কাস্টমস ডিউটি (সিডি), রেগুলেটরি ডিউটি (আরডি), সম্পূরক শুল্ক (এসডি), আগাম কর (এটি) এবং অগ্রিম আয়কর (এআইটি) অব্যাহতি পাবে। সরকার আগামী ৩০ জুন পর্যন্ত এ সুবিধা চালু রাখতে প্রজ্ঞাপন জারি করবে বলেও জানানো হয়েছে।

    শুধু ইলেকট্রিক বাস নয়, একই ধরনের সুবিধা ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার ট্রাক আমদানির ক্ষেত্রেও কার্যকর করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থী পরিবহনে পরিবেশবান্ধব যানবাহারের ব্যবহার বাড়বে। পাশাপাশি জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি নগর পরিবহনে দূষণ নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জ্বালানি ঘাটতিতে উৎপাদন নেমেছে অর্ধেকে, ব্যয় বেড়েছে ৩০–৩৫ শতাংশ

    মে 3, 2026
    অর্থনীতি

    রপ্তানিতে স্বস্তির হাওয়া, এপ্রিলে আয় ৪ বিলিয়ন ডলার

    মে 3, 2026
    অর্থনীতি

    এপ্রিলে দেশে এসেছে ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    মে 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.