Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাহাজ নির্মাণ ও লজিস্টিকস খাতের উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বিডা
    অর্থনীতি

    জাহাজ নির্মাণ ও লজিস্টিকস খাতের উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বিডা

    নিউজ ডেস্কমে 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া এবং অভ্যন্তরীণ নৌপথকে আধুনিকায়নের লক্ষ্য সামনে রেখে নেদারল্যান্ডসের কারিগরি দক্ষতা ও বিনিয়োগ সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

    গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি সোমবার বিডার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বিডার তথ্য অনুযায়ী, দেশীয় নৌপরিবহন চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাজারে শিপবিল্ডিং খাতের বিস্তারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশেষ করে টেকসই পরিবহন ব্যবস্থা, আধুনিক বন্দর উন্নয়ন এবং লজিস্টিকস খাতে সহযোগিতা জোরদারের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। নেদারল্যান্ডস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকায় দেশটির দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুস ডাইকস্ট্রা। তাদের সঙ্গে টেকসই পরিবহন ও লজিস্টিকস খাতে কাজ করা প্রতিষ্ঠান নেসট্রা বি ভি–এর জ্যেষ্ঠ বিশেষজ্ঞরাও অংশ নেন।

    বৈঠকে বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহরারুল হুদা সভাপতিত্ব করেন। পাশাপাশি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ), মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)–এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

    আলোচনায় জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং উন্নত সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপদ ও টেকসই শিপ রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। এছাড়া সামুদ্রিক, উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে। বিশেষ করে বন্দর থেকে অভ্যন্তরীণ গন্তব্য পর্যন্ত সংযোগ উন্নত করে পরিবহন সময় ও ব্যয় কমানোর ওপর জোর দেওয়া হয়। কারিগরি প্রশিক্ষণ, গবেষণা এবং নেদারল্যান্ডসের সামুদ্রিক দক্ষতা বিনিময়ের মাধ্যমে জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।

    বিডা আরও জানায়, স্মার্ট ও গ্রিন লজিস্টিকস করিডরভিত্তিক উন্নয়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। লজিস্টিকস, সংযোগ, দক্ষতা উন্নয়ন এবং টেকসই সামুদ্রিক অবকাঠামো খাতে বাস্তব অগ্রগতি আনতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ চলমান রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৭৫ শতাংশ ব্যাংক ঋণ যাচ্ছে বড় কোম্পানিতে, বঞ্চিত ছোট উদ্যোক্তারা

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন?

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.