Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন
    অর্থনীতি

    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন

    নিউজ ডেস্কUpdated:মে 13, 2026মে 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের অবকাঠামো, পানি সম্পদ, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতের ৯টি বড় প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা।

    অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল পানি সম্পদ মন্ত্রণালয়ের পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) প্রকল্প। দীর্ঘ আলোচনা ও একাধিক দফা উপস্থাপনার পর অবশেষে প্রকল্পটি অনুমোদন পেল। আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে তিনটি। এছাড়া পাঁচটি সংশোধিত প্রকল্প এবং একটি মেয়াদ বৃদ্ধি প্রকল্পও অনুমোদন পেয়েছে।

    পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা। বাকি ২০৪ কোটি ৭৯ লাখ টাকা আসবে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে।

    সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পও অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন।

    স্বাস্থ্য খাতে জেলা শহরের বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোকে ৩০ শয্যাবিশিষ্ট কেন্দ্রে উন্নীত ও পুনর্নির্মাণের প্রথম পর্যায়ের প্রকল্প অনুমোদন পেয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনও অনুমোদিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সংকট নিরসনে এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

    অন্যদিকে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের পঞ্চম সংশোধন এবং ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনও একনেক সভায় অনুমোদিত হয়েছে।

    সভায় আরও জানানো হয়, ৫০ কোটি টাকার কম ব্যয়ের দুটি প্রকল্প ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কৃষি খাতে বরাদ্দ ৬ হাজার ২০৯ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব

    জুন 11, 2026
    অর্থনীতি

    সাত খাতে বিআইএন ছাড়া মিলবে না সেবা

    জুন 11, 2026
    অর্থনীতি

    পানি সম্পদ খাতে ১০ হাজার ৫৩৩ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

    জুন 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.