Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন মাসে বিএটিবিসির আয়ের ঘাটতি দাঁড়িয়েছে ৮৭২ কোটি টাকা
    অর্থনীতি

    তিন মাসে বিএটিবিসির আয়ের ঘাটতি দাঁড়িয়েছে ৮৭২ কোটি টাকা

    নিউজ ডেস্কUpdated:মে 18, 2026মে 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড। জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে ৮৭২ কোটি টাকা। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে নিট মুনাফাও।

    অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট আয় দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ৯ হাজার ৫৯৭ কোটি টাকা।

    আয় কমার প্রভাব পড়েছে মুনাফায়। চলতি প্রান্তিকে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ২০৯ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩১৮ কোটি টাকা। অর্থাৎ এই সময়ে মুনাফা কমেছে ১০৮ কোটি টাকা। প্রতিবেদনে আরও দেখা যায়, আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে এটি ছিল ৫ টাকা ৮৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০৩ টাকা ৩৮ পয়সায়।

    আগের বছরের লভ্যাংশ ও আর্থিক চিত্র:

    ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করে। ওই বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১০ টাকা ৮১ পয়সা। আগের বছরে যা ছিল ৩২ টাকা ৪২ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১০২ টাকা ৫০ পয়সা।

    এর আগের ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি ১৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয়। পাশাপাশি আরও ১৫০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেয়। ফলে মোট লভ্যাংশ দাঁড়ায় ৩০০ শতাংশ। ওই বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৩২ টাকা ৪২ পয়সা এবং আগের বছরে ছিল ৩৩ টাকা ১১ পয়সা। ২০২৪ সালের শেষে নিট সম্পদমূল্য ছিল ১০৬ টাকা ৮৮ পয়সা।

    ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয়। ওই বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৩৩ টাকা ১১ পয়সা এবং আগের বছরে ছিল ৩৩ টাকা ১০ পয়সা। ২০২৩ শেষে নিট সম্পদমূল্য দাঁড়ায় ৯৯ টাকা ৩৩ পয়সা। ২০২২ হিসাব বছরে একইভাবে ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। সে বছর শেয়ারপ্রতি আয় ছিল ৩৩ টাকা ১০ পয়সা, আগের বছরে ২৭ টাকা ৭২ পয়সা। ২০২২ শেষে নিট সম্পদমূল্য দাঁড়ায় ৭৬ টাকা ২৭ পয়সা।

    কোম্পানিটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি–১’ হিসেবে নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি। ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা। মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি।

    শেয়ার কাঠামো অনুযায়ী উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৭২ দশমিক ৯১ শতাংশ শেয়ার। সরকারের হাতে শূন্য দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৩ দশমিক ১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সভা-সেমিনারের ফি ও সম্মানীতে উৎসে কর দ্বিগুণ

    জুন 24, 2026
    অর্থনীতি

    রেমিট্যান্স প্রবাহে রেকর্ড গড়ল বাংলাদেশ

    জুন 23, 2026
    অর্থনীতি

    দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৫.৭৯ বিলিয়ন ডলার

    জুন 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.