Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » থাইল্যান্ডের সাথে বাণিজ্য বাড়াতে সরাসরি শিপিং চালু বাংলাদেশের
    অর্থনীতি

    থাইল্যান্ডের সাথে বাণিজ্য বাড়াতে সরাসরি শিপিং চালু বাংলাদেশের

    সিভি ডেস্কঅক্টোবর 29, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে।

    থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিজ মাকাওয়াদি সুমিতমোর জানিয়েছেন,

    শিগগিরই থাইল্যান্ডের রানং বন্দর ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি উপকূলীয় শিপিং চালুর পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

    সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে বৈঠকের সময় এই বিষয়ে আলোচনা হয়েছে।

    বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উপকূলীয় নৌপরিবহন, কৃষি ব্যবসা,

    পর্যটন ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের সম্ভাবনাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে।

    বৈঠক শেষে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাই রাষ্ট্রদূত বাংলাদেশের বাজারে থাই পণ্যের প্রসার এবং থাই ব্যবসায়ীদের বিনিয়োগ আকর্ষণের বিষয়ে আগ্রহী।

    বিশেষ করে গত জুলাই মাসে থাই বাণিজ্য প্রতিনিধিদলের সফরকালে যে ইতিবাচক পরিবেশের সৃষ্টি হয়েছিল। এগুলো থাইল্যান্ডের ব্যবসায়িক মহলে একটি আশাবাদী বার্তা পৌঁছে দেয়।

    এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব ঢাকায় ৬ষ্ঠ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) সভা যত দ্রুত সম্ভব আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এটি একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের পথ সুগম করতে পারে।

    এফটিএ বাস্তবায়িত হলে বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে উভয় পক্ষ আশাবাদী।

    বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশের সুস্বাদু খাবার ও ঐতিহ্যবাহী রান্নার বিশ্বব্যাপী প্রচার এবং ব্র্যান্ডিংয়ে থাইল্যান্ডের সহযোগিতা চেয়ে আহ্বান জানান।

    তিনি বলেন, “আমাদের দেশীয় খাবারগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে থাইল্যান্ডের সহযোগিতা ও উদ্ভাবনী উদ্যোগ প্রয়োজন।”

    এতে কেবল বাংলাদেশি খাবারের পরিচিতি বাড়বে না বরং পর্যটন শিল্পেও উন্নতি ঘটবে।

    বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হিসেবে ২০২৪ সালের ডিসেম্বর থেকে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশ কার্যকর হতে যাচ্ছে।
    যা সরকারি পর্যায়ের সংযোগ আরও মজবুত করবে।

    পাশাপাশি থাই রাষ্ট্রদূত জানান, থাইল্যান্ড শিগগিরই ই-ভিসা সুবিধা চালু করবে।
    এর ফলে বাংলাদেশি নাগরিকরা অনলাইনে ভিসা আবেদন ও প্রাপ্তির সুযোগ পাবেন, যা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে।

    থাই রাষ্ট্রদূত মিজ সুমিতমোর পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
    তার পাশাপাশি, দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে থাইল্যান্ডের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

    এই বৈঠকটির মধ্য দিয়ে বাংলাদেশ-থাইল্যান্ডের সম্পর্ক আরও দৃঢ় এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার পথে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মহোৎসব—৫৬২ কোটি টাকার প্রকল্পে ২০০ কোটি আত্মসাৎ

    এপ্রিল 11, 2026
    আইন আদালত

    সিদ্ধান্তহীনতায় ১৩ অধ্যাদেশের পতন—কার্যকারিতা হারাল “গণভোট অধ্যাদেশ”

    এপ্রিল 11, 2026
    অর্থনীতি

    দেশের অর্থনীতিতে বৈদেশিক ঋণই কি এখন শেষ ভরসা হয়ে উঠছে?

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.