Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাঁচ বছরের জন্য আগাম করহার নির্ধারণের পরিকল্পনা সরকারের
    অর্থনীতি

    পাঁচ বছরের জন্য আগাম করহার নির্ধারণের পরিকল্পনা সরকারের

    নিউজ ডেস্কমে 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে করহার নির্ধারণে আরও স্থিতিশীল ও পূর্বাভাসযোগ্য কাঠামোর দিকে এগোচ্ছে সরকার। আসন্ন জাতীয় বাজেটে আগামী পাঁচ বছরের সম্ভাব্য করহারের রূপরেখা তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    এর আগে গত অর্থবছরের বাজেটে দুই বছরের জন্য করহার নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য কর কাঠামো নির্ধারিত রয়েছে। এবার নতুন বাজেটে আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত মিলতে পারে।

    জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি প্রণয়নের সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যবসায়ী মহলের অন্যতম বড় দাবি ছিল একটি পূর্বানুমানযোগ্য করব্যবস্থা। অর্থাৎ অন্তত তিন থেকে পাঁচ বছর কোন খাতে কী ধরনের করহার কার্যকর থাকবে, সে বিষয়ে আগাম ধারণা পেতে চান বিনিয়োগকারীরা। তার ভাষ্য, এবার বাজেটের মাধ্যমে আগামী পাঁচ বছরের করহার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা হতে পারে। এতে ব্যবসায়িক পরিকল্পনা ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

    বাংলাদেশে কার্যরত দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে স্থিতিশীল করনীতির দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন বিদেশি বিনিয়োগকারী চেম্বার ধারাবাহিকভাবে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল কর কাঠামোর ওপর গুরুত্বারোপ করে আসছে।

    এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নেসলে বাংলাদেশের আইন ও করপোরেট বিষয়ক পরিচালক দেবব্রত রায় চৌধুরী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বহুদিন ধরেই এমন একটি করব্যবস্থার প্রত্যাশা করছেন, যেখানে নির্ধারিত করহার অন্তত পাঁচ বছর অপরিবর্তিত থাকবে। এতে বিনিয়োগ পরিকল্পনা গ্রহণে অনিশ্চয়তা কমে আসে। তার মতে, যদি সরকার আগাম পাঁচ বছরের করহার স্পষ্টভাবে জানায়, তাহলে সেটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    প্রতি বছর জাতীয় বাজেট ঘোষণার আগে করনীতিতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করে। কারণ অনেক সময় নতুন করব্যবস্থার প্রভাব আগের অর্থবছরের আয়-ব্যয় হিসাবেও পড়ে।

    কর বিশেষজ্ঞ ও এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশীষ বড়ুয়া মনে করেন, করহারকে দীর্ঘমেয়াদে পূর্বানুমানযোগ্য করার উদ্যোগ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।

    তবে তিনি সতর্ক করে বলেন, শুধু করহার স্থিতিশীল হলেই বিনিয়োগ বাড়বে না। তার মতে, আন্তর্জাতিক বাজারে এখন করহার কমানোর প্রবণতা দেখা যাচ্ছে। ফলে যদি বাংলাদেশে তুলনামূলক বেশি করহার বজায় থাকে, তাহলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ কঠিন হয়ে পড়তে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এসডিজি বাস্তবায়নে আগামী পাঁচ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন: সেলিম রায়হান

    জুলাই 27, 2026
    অর্থনীতি

    এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির গল্প

    জুলাই 27, 2026
    অর্থনীতি

    চিপ থেকে সমৃদ্ধি: প্রযুক্তিনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ কতটা প্রস্তুত?

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.