Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » করছাড় তালিকায় যুক্ত নতুন ১১ প্রতিষ্ঠান
    অর্থনীতি

    করছাড় তালিকায় যুক্ত নতুন ১১ প্রতিষ্ঠান

    নিউজ ডেস্কজুন 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত বৃহস্পতিবার উত্থাপিত বাজেটে নতুন করে আরও ১১টি প্রতিষ্ঠানে দান বা অনুদান দিলে করছাড় সুবিধা দেওয়ার ঘোষণা এসেছে। এর ফলে করদাতারা এসব প্রতিষ্ঠানে দান করলে আয়কর রেয়াতের সুবিধা পাবেন।

    নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট, এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চিলড্রেন ক্যানসার, আল-মারকাজুল ইসলামী, ডিজেবলড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ), শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। এসব প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক হিসেবে বিবেচনা করে দান ও অনুদানে কর রেয়াত সুবিধা দেওয়া হয়েছে বলে বাজেট সংক্রান্ত ব্যবস্থায় উল্লেখ করা হয়েছে।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে এবং আইনের ৭৬ ধারার উপধারা (১) অনুযায়ী এসব প্রতিষ্ঠানে দান ও অনুদানের অর্থের ওপর কর অব্যাহতি কার্যকর থাকবে আগামী ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত। এর আগে গত বছর আরও ৯টি প্রতিষ্ঠানকে একই ধরনের কর সুবিধার আওতায় আনা হয়েছিল।

    এনবিআর কর্মকর্তাদের মতে, এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবাসহ বিভিন্ন খাতে কাজ করছে। জনকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে করদাতাদের দানকে কর অব্যাহতির আওতায় আনা হয়েছে। এতে একদিকে করদাতাদের সামাজিক দায়িত্ব পালনে আগ্রহ বাড়বে, অন্যদিকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর জন্য টেকসই অর্থায়নের সুযোগ তৈরি হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শিল্প খাতের সংকট কাটছেই না

    জুলাই 27, 2026
    অর্থনীতি

    করজালের বাইরে দুই-তৃতীয়াংশ ব্যবসা, বছরে ক্ষতি হাজার কোটি টাকা

    জুলাই 27, 2026
    অর্থনীতি

    কনটেইনার পরিবহনে এনসিটির আধিপত্য

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.