Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কৃষকের জন্য ফার্মার কার্ড’ নিয়ে এলো আইফার্মার
    অর্থনীতি

    কৃষকের জন্য ফার্মার কার্ড’ নিয়ে এলো আইফার্মার

    ইভান মাহমুদনভেম্বর 4, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ক্যাশলেস অর্থনীতির বিকাশ ত্বরান্বিত করতে ভিসা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি এর সহযোগিতায় ‘ফার্মার কার্ড’ নিয়ে এলো আইফার্মার।

    এ উপলক্ষে গত ৩১ অক্টোবর চুয়াডাঙ্গার দামুরহাট উপজেলার ছুটিপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ১৭ জন নিবন্ধিত কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করে আইফার্মার। এই কর্মসূচিতে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন এলাকার ১৫০ জন কৃষককে কার্ড বিতরণ করা হবে। দেশজুড়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি শক্তিশালী করতে আগামীতে আরও বহু কৃষকের মাঝে এটি বিতরণের পরিকল্পনা রয়েছে আইফার্মারের।

    কৃষকদের প্রথাগত কৃষি কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে এই ফার্মার কার্ড। এই যৌথ উদ্যোগের মধ্য দিয়ে কৃষিখাতের ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরও শক্তিশালী হবে; বিশেষ করে, যা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্থানীয় অর্থনৈতিক বিকাশে সহায়তা করবে।

    এ বিষয়ে আইফার্মারের হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট মুহাইমিনুল হোসেন বলেন, “একটি টেকসই আগামী বিনির্মাণের লক্ষ্যে আমাদের কৃষকদের আধুনিক প্রযুক্তিতে সক্ষম করে তোলায় বিশ্বাস করি আমরা। ফার্মার কার্ড প্রান্তিক কৃষকদের ক্যাশলেস অর্থনীতিতে সংযুক্ত হওয়ার উপায় তৈরি করবে এবং ডিজিটাল যুগের জন্য তাদের প্রস্তুত করে তুলবে। পাশাপাশি, এই উদ্যোগ তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে ও কৃষক সম্প্রদায়ের মাঝে বৃহত্তর অর্থনৈতিক সহনশীলতা বিকাশে সহায়তা করবে।”

    গ্রামীণ অঞ্চলে এই উদ্যোগের প্রভাব আলোচনা ও কার্ড বিতরণে উপস্থিত ছিলেন আইফার্মারের হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট মো. মুহাইমিনুল হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চুয়াডাঙ্গা শাখার প্রধান মো. তৌহিদুজ্জামান, চুয়াডাঙ্গা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ক্রেডিট-ইন-চার্জ আকবর হোসেন এবং রাজশাহী শাখার রিলেশনশিপ অফিসার (ন্যাশনাল সেলস) মো. মাহমুদুল হক।

    কৃষকদের ক্যাশলেস লেনদেন উৎসাহিত করা ও অর্থনীতির ডিজিটাল পেমেন্ট পদ্ধতিকে শক্তিশালী করাই এই যৌথ উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য। ফার্মার কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের লেনদেনের হিসাব সহজেই রাখতে পারবেন; একইসাথে, আইফার্মার থেকে সার, বীজ ও কীটনাশকের মতো কৃষি উপকরণ সহ সব রকম ক্রেডিট-পরবর্তী সেবা গ্রহণের সুযোগ পাবেন। ফলে, তাদের নগদ টাকা বহন সম্পর্কিত নিরাপত্তা ঝুঁকি কমে আসবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    গ্রামের পণ্য যাবে বিশ্ববাজারে, কর্মসংস্থান হবে ৭৫ লাখ

    আগস্ট 26, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপের মধ্যেও ঘুরে দাঁড়াল পোশাক রপ্তানি আয়

    আগস্ট 26, 2026
    বিশ্লেষণ

    এমএসএমই খাত: অর্থনীতির মেরুদণ্ড, নাকি অবহেলিত সন্তান?

    আগস্ট 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.