Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার
    অর্থনীতি

    শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার

    নিউজ ডেস্কএপ্রিল 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে ১৭ আসনের ইলেকট্রিক বাস আমদানিতে বিশেষ শুল্ক ও কর সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই সুবিধার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বাস আমদানিতে সব ধরনের শুল্ক, ভ্যাট ও কর অব্যাহতি পাওয়া যাবে।

    আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

    এনবিআর জানায়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এবং আয়কর আইন-২০২৩ এর ক্ষমতাবলে জনস্বার্থে এ সুবিধা দেওয়া হয়েছে। এর আওতায় ন্যূনতম ড্রাইভারসহ ১৭ আসনের ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি মিলবে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান এই সুবিধার আওতায় আসবে। এছাড়া শিক্ষার্থী পরিবহন পুল পরিচালনার জন্য চুক্তিবদ্ধ অন্য কোনো আমদানিকারকও নির্ধারিত শর্তে এ সুবিধা নিতে পারবে।

    তবে করমুক্ত সুবিধা পেতে কয়েকটি শর্ত মানতে হবে। আমদানি করা বাস অবশ্যই সম্পূর্ণ নতুন হতে হবে। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত মান পূরণ করতে হবে।

    বাসে ব্যবহৃত ব্যাটারির ক্ষেত্রে অন্তত সাত বছর অথবা ৩ লাখ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি থাকতে হবে। এছাড়া বাসের বডির রং হলুদ রাখতে হবে এবং সেখানে স্পষ্টভাবে ‘স্কুল বাস’, ‘কলেজ বাস’ বা ‘শিক্ষার্থী বাস’ লেখা থাকতে হবে।

    শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য প্রতিটি বাসে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।

    এনবিআর আরও জানিয়েছে, এসব বাস কোনোভাবেই বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। ভাড়া, লিজ বা রাইড শেয়ারিং সেবাতেও ব্যবহার নিষিদ্ধ থাকবে। পাশাপাশি বাসগুলোকে বিআরটিএতে স্কুল বাস, কলেজ বাস বা শিক্ষার্থী পরিবহন বাস হিসেবে নিবন্ধন করতে হবে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানির পর পাঁচ বছরের মধ্যে বাস বিক্রি, হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের প্রয়োজন হলে এনবিআরের পূর্বানুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া এ ধরনের কোনো পরিবর্তন করা যাবে না।

    অব্যাহতি সুবিধা পেতে আগ্রহী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্রসহ এনবিআরের কাছে আবেদন করতে হবে। আবেদন যাচাই শেষে ১০ কার্যদিবসের মধ্যে বোর্ড অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানাবে।

    এছাড়া প্রজ্ঞাপনের কোনো শর্ত ভঙ্গ হলে কর অব্যাহতির সুবিধা বাতিল হবে। সেই ক্ষেত্রে কাস্টমস আইন-২০২৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানা ও সুদসহ প্রযোজ্য শুল্ক-কর আদায় করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    নির্মাণসামগ্রী শিল্পে স্থিতিশীলতার মূল শক্তি সুষ্ঠু নগদ অর্থ ব্যবস্থাপনা

    এপ্রিল 30, 2026
    অর্থনীতি

    অর্থবছরে ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়ল আদানি

    এপ্রিল 30, 2026
    অর্থনীতি

    বিয়ের খরচে স্বস্তি দিবে “বিবাহ ঋণ”—কী এই ঋণ, কারা পাবেন?

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.