Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Dec 7, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রবাসী আয় বৃদ্ধিতে বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতি কমল
    অর্থনীতি

    প্রবাসী আয় বৃদ্ধিতে বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতি কমল

    এফ. আর. ইমরানNovember 7, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ঘাটতি ছিল মাত্র ১২৭ মিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৩ শতাংশ কম।

    চলতি হিসাবের ব্যালেন্স দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য এক গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাটতি কমার ফলে বাংলাদেশের অর্থনীতির ভারসাম্য উন্নতির দিকে যাচ্ছে।

    গেল দুই বছর ধরে বাংলাদেশ বিদেশি লেনদেনের ভারসাম্য বা বিওপি চাপের সম্মুখীন হয়েছিল। তবে এবার পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে। সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে প্রবাসী আয়ের আশাতীত বৃদ্ধি। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রবাসী আয় পৌঁছেছে ৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি।

    বাণিজ্য ঘাটতিও কমেছে এই তিন মাসে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছিল ৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার, যেখানে গত বছর একই সময় এই পরিমাণ ছিল ৫ দশমিক ০১ বিলিয়ন ডলার। আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি আয় বেড়ে যাওয়ায় এই ঘাটতি কমতে পেরেছে।

    ২০২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি আয় ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ১০ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

    অন্যদিকে, আমদানি ব্যয় আগের বছরের তুলনায় সামান্য বেড়ে ১৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

    আরেকটি ইতিবাচক খবর হচ্ছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আর্থিক হিসাবও পজিটিভ হয়ে গেছে।

    বিওপির তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আর্থিক হিসাবে ৫৬০ মিলিয়ন ডলার উদ্বৃত্ত রেকর্ড করা হয়েছে, যা গত বছরের একই সময়ের এক দশমিক ২৩ বিলিয়ন ডলার ঘাটতির তুলনায় এক বড় ধরনের পরিবর্তন।

    তবে, সামগ্রিকভাবে বাংলাদেশের বিদেশি লেনদেনের ভারসাম্যহীনতা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৯ শতাংশ কমে এক দশমিক ৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যেখানে গত বছরের একই সময়ে ছিল দুই দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

    এগুলো সবই বাংলাদেশের অর্থনীতির জন্য একটি স্বস্তির বার্তা, বিশেষ করে যখন বিশ্ব অর্থনীতি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সংগ্রাম করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সূচক কমছে, লেনদেন কমছে: গভীর সংকটে শেয়ারবাজারের ভরসা কোথায়?

    December 7, 2025
    বাংলাদেশ

    ৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকার অর্ধেক ভবন ভেঙে পড়ার আশঙ্কা

    December 6, 2025
    অর্থনীতি

    বর্ধিত আমদানির চাপের মধ্যেও ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.