Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ নিচ্ছে সরকার
    অর্থনীতি

    ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণ নিচ্ছে সরকার

    নিউজ ডেস্কজুলাই 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন তেল পরিশোধন প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ কোটি টাকা। তবে এই অর্থায়নের শর্ত তুলনামূলক কঠোর এবং সুদের হারও অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার ঋণের চেয়ে বেশি।

    সরকারের অনমনীয় ঋণ-সংক্রান্ত কমিটি ইতোমধ্যে ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) কর্মকর্তাদের বৈঠকে ঋণ দেওয়ার বিষয়ে সম্মতি জানায় সংস্থাটি। পরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ঋণটি অনুমোদন দেওয়া হয়।

    জানা গেছে, এই অর্থায়ন আইএসডিবির লিজ ফাইন্যান্সিং মডেলের আওতায় দেওয়া হবে। ঋণের সুদের হার নির্ধারণ করা হবে আন্তর্জাতিক মানদণ্ড সোফর (Secured Overnight Financing Rate) সূচকের সঙ্গে অতিরিক্ত ১ দশমিক ৬০ শতাংশ স্প্রেড যোগ করে। বর্তমানে সোফর প্রায় ৫ শতাংশ থাকায় মোট সুদের হার দাঁড়াবে প্রায় ৬ দশমিক ৬০ শতাংশ। অন্যান্য চার্জ যুক্ত হলে কার্যকর সুদের হার প্রায় ৭ শতাংশে পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দেশের সামষ্টিক জ্বালানি সংকট মোকাবিলা এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তা বিবেচনায় সরকার এই উচ্চ ব্যয়ের ঋণ নিতে সম্মত হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সহজ শর্তে বৈদেশিক ঋণ পাওয়ার সুযোগ কমে যাওয়ায় সরকারকে বাজারভিত্তিক ও তুলনামূলক ব্যয়বহুল অর্থায়নের দিকে যেতে হচ্ছে।

    এই প্রকল্প বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের বার্ষিক তেল পরিশোধন সক্ষমতা বেড়ে ৩০ লাখ টনে উন্নীত হবে। এতে দেশের জ্বালানি পরিশোধন সক্ষমতা বৃদ্ধি এবং আমদানিকৃত অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া কি পূর্ণ গণতন্ত্র সম্ভব?

    জুলাই 21, 2026
    অর্থনীতি

    নতুন পরিকল্পনায় বদলে যাচ্ছে বিমান ও পর্যটন খাত

    জুলাই 21, 2026
    অর্থনীতি

    দক্ষতার ঘাটতিতে আটকে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা

    জুলাই 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.