Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নেসকোর ৯ উপকেন্দ্র আধুনিকায়নে ১৪১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    অর্থনীতি

    নেসকোর ৯ উপকেন্দ্র আধুনিকায়নে ১৪১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

    নিউজ ডেস্কজুলাই 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও আধুনিক করতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর আওতায় ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্র উন্নয়ন প্রকল্পের জন্য ১৪১ কোটি ৩৩ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    আজ বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয়। একই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের আরও একটি প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

    বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ বিভাগের অধীন বাস্তবায়নাধীন ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন’ প্রকল্পের আওতায় প্যাকেজ জিডি-৬ (পি-৬) বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রংপুর অঞ্চলের ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্রের নকশা প্রস্তুত, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, স্থাপন, পরীক্ষণ এবং চালুকরণের কাজ সম্পন্ন হবে।

    এ কাজের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৪১ কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৭৬ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে অ্যাডেক্স করপোরেশন লিমিটেড (এসিএল) ও অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এইইএল)-এর যৌথ উদ্যোগ। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তাদের অনুকূলে ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে।

    অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার একটি সেতু নির্মাণকাজের ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

    প্যাকেজ নম্বর সিআইবি-২-প্যান-ডব্লিউ-৩০-এর অধীন প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ১১০ কোটি টাকা। নতুন অনুমোদিত ভেরিয়েশন বাবদ যুক্ত হয়েছে ৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৯ টাকা, যা মূল চুক্তিমূল্যের প্রায় ৫ দশমিক ৫৪ শতাংশ। এর ফলে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১১৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৯ টাকা। কাজটি বাস্তবায়ন করবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ডেঙ্গু: স্বাস্থ্যঝুঁকির সঙ্গে বাড়ছে অর্থনৈতিক বোঝা

    জুলাই 8, 2026
    অর্থনীতি

    বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন খাত কতটা গুরুত্বপূর্ণ?

    জুলাই 8, 2026
    অর্থনীতি

    বেসরকারি বিনিয়োগে সচল হবে রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান

    জুলাই 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    ফোর্সড লোনে বাড়ছে খেলাপি ঋণ, ঝুঁকিতে ব্যাংক খাত

    ব্যাংক জুলাই 8, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.