Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নবম পে স্কেলে ৪ ধাপে ইনক্রিমেন্ট, কোন গ্রেডে কত সুবিধা?
    অর্থনীতি

    নবম পে স্কেলে ৪ ধাপে ইনক্রিমেন্ট, কোন গ্রেডে কত সুবিধা?

    নিউজ ডেস্কজুলাই 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামোয় বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, দীর্ঘদিন ধরে চালু থাকা সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্ট দেওয়ার পদ্ধতি বাতিল হতে যাচ্ছে। এর পরিবর্তে গ্রেডভেদে ভিন্ন হারে ইনক্রিমেন্ট নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে, যাতে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পান।

    নবম পে স্কেলের খসড়া অনুযায়ী, ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে। পঞ্চম গ্রেডের জন্য এ হার ৪ শতাংশ রাখা হয়েছে। তৃতীয় ও চতুর্থ গ্রেডে ইনক্রিমেন্টের হার নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। দ্বিতীয় গ্রেডে প্রস্তাবিত হার ২ দশমিক ৭৫ শতাংশ। প্রথম গ্রেডের ক্ষেত্রে বিদ্যমান কাঠামো বহাল রাখার প্রস্তাব রয়েছে। বর্তমানে কার্যকর পে স্কেলে সব গ্রেডেই গড়ে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়। নতুন প্রস্তাব কার্যকর হলে সেই অভিন্ন ব্যবস্থা আর থাকবে না।

    জাতীয় বেতন কমিশনের সুপারিশে বিভিন্ন ভাতার ক্ষেত্রেও কিছু পরিবর্তনের প্রস্তাব এসেছে। কমিশনের খসড়ায় চিকিৎসা ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করার কথা বলা হয়েছে। পাশাপাশি চাকরিজীবীদের সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। যদিও কমিশনের প্রাথমিক সুপারিশ ছিল এই ভাতা ২ হাজার টাকা করার।

    এদিকে নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আজ পুনর্গঠিত সচিব কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে প্রস্তাবিত সুপারিশমালা অনুমোদন পেতে পারে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। আজকের বৈঠকে সিদ্ধান্ত না হলে পরবর্তী সভায় সুপারিশ চূড়ান্ত করে তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।

    অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন পে স্কেলের মূল বেতন সরকারি কোষাগার থেকে পুরোপুরি পরিশোধের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বিভিন্ন ভাতা আগামী অর্থবছরে দুই ধাপে পরিশোধের প্রস্তাব করা হয়েছে।

    নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমানে চালু থাকা মাসিক ২ হাজার থেকে ৩ হাজার টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কারণ নতুন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় ওই বিশেষ ভাতা অব্যাহত রাখার প্রয়োজন থাকবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বোর্ডের সভা: ২২ হাজারে নামল শ্রমিকপক্ষ, ১৫৮০০ টাকায় উঠল মালিকপক্ষ, আজ ফের বৈঠক

    নভেম্বর 24, 2026
    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নিয়ে মঙ্গলবার আবার বৈঠক

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.