Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ভিসার সম্মেলন ‘লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪’
    অর্থনীতি

    ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ভিসার সম্মেলন ‘লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪’

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 11, 2024নভেম্বর 11, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ভিসা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গ্রাহক ও সহযোগীদের পুরস্কৃত করা হয়। ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪’ সম্মেলন। যার মধ্য দিয়ে দেশের ডিজিটাল লেনদেন ইকোসিস্টেমকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার। এছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন।

    ‘বাণিজ্যের নানা খাতে সরকার ও অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে আমরা কাজ করছি। বাংলাদেশের সম্ভাবনা ও সক্ষমতা নিয়ে আমরা খুবই আশাবাদী’ বলে জানান- ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া গ্রুপের কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ।

    ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ও মার্চেন্টদের সম্মাননা সম্পর্কেও জানানো হয়।

    ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর সাব্বির আহমেদ বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল হয়ে ওঠার ক্ষেত্রে ভিসা আরও বিস্তৃত ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবন ও অন্তর্ভুক্তির মাধ্যমে দেশে ক্যাশলেস বা নগদ লেনদেনবিহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যপূরণে আমরা কাজ করে যাচ্ছি।’

    ভিসার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি ও ডিজিটাল সক্ষম অর্থনীতি খুব দ্রুত বিকশিত হবে। এমন প্রেক্ষাপটে উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপে অবদান রাখতে নীতিনির্ধারক, সরকারি অংশীদার ও মূল সহযোগীদের সঙ্গে তারা ধারাবাহিক ও নিবিড়ভাবে কাজ করে যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    বৈশ্বিক বিচ্ছিন্নতা সত্ত্বেও কি ইসরায়েলের যুদ্ধ অর্থনীতি টিকে থাকবে?

    মে 8, 2026
    সাক্ষাৎকার

    আইসিসি প্রসিকিউটর তাকে অপসারণের জন্য রাষ্ট্রগুলোর ‘বিপজ্জনক’ প্রচেষ্টা তুলে ধরেছেন

    মে 8, 2026
    অর্থনীতি

    আইএমএফ কীভাবে একটি দেশের রিজার্ভ নির্ধারণ করে

    মে 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.