Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও কমছে নতুন মূলধনের প্রবাহ
    অর্থনীতি

    বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও কমছে নতুন মূলধনের প্রবাহ

    নিউজ ডেস্কজুলাই 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) কার্যক্রমে যুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০২টিতে। তবে বিদেশি প্রতিষ্ঠানের উপস্থিতি বাড়লেও নতুন করে আসা মূলধন বিনিয়োগের প্রবাহ এখনো কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। এফডিআইয়ের বড় অংশই আসছে বিদ্যমান বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগ করা মুনাফা থেকে।

    বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণে নতুন ইক্যুইটি বা সরাসরি নতুন মূলধনের তুলনায় পুনর্বিনিয়োগ করা মুনাফার অংশ বেশি। অর্থাৎ, নতুন বিনিয়োগকারী আসার চেয়ে পুরোনো বিনিয়োগকারীরাই তাদের অর্জিত অর্থ আবার ব্যবসায় ব্যবহার করছেন।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ২ হাজার ৬০২টি প্রতিষ্ঠান এফডিআই রিপোর্টিংয়ের আওতায় রয়েছে। কয়েক বছরে এ সংখ্যা বাড়লেও এর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূলধন প্রবাহ বাড়েনি।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে দেশে আসা মোট বিদেশি বিনিয়োগের ৪৪ দশমিক ১৫ শতাংশ এসেছে পুনর্বিনিয়োগকৃত মুনাফা থেকে। অন্যদিকে নতুন ইক্যুইটি মূলধনের অংশ ছিল ৩১ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া আন্তঃপ্রতিষ্ঠান ঋণের মাধ্যমে এসেছে প্রায় ২৪ দশমিক ৫২ শতাংশ বিনিয়োগ, যা সাধারণত বিদেশি মূল কোম্পানির আর্থিক সহায়তা হিসেবে আসে।

    বিশেষজ্ঞদের মতে, বিদ্যমান বিদেশি প্রতিষ্ঠানগুলো দেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে—এটি ইতিবাচক দিক। তবে নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে না পারলে দীর্ঘমেয়াদে বড় আকারের মূলধন প্রবাহ ও কর্মসংস্থান সৃষ্টি কঠিন হয়ে পড়তে পারে।

    এদিকে বৈশ্বিক পর্যায়েও উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে বিদেশি বিনিয়োগ প্রবাহে পার্থক্য দেখা যাচ্ছে। ২০২৫ সালে বিশ্বব্যাপী এফডিআই প্রবাহ বেড়ে প্রায় ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। এর বড় অংশ গেছে উন্নত দেশগুলোতে, যেখানে বিনিয়োগ প্রবাহ বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। বিপরীতে উন্নয়নশীল দেশগুলোতে এফডিআই প্রবাহ কমেছে প্রায় ২ শতাংশ।

    ফলে বাংলাদেশসহ উন্নয়নশীল অর্থনীতিগুলোর জন্য নতুন বিদেশি বিনিয়োগ টেনে আনা আরও কঠিন হয়ে উঠছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো, ব্যবসা পরিচালনার জটিলতা কমানো এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

    বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী বলেন, দেশে বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি ইতিবাচক হলেও নতুন মূলধনের প্রবাহ কম থাকা উদ্বেগের বিষয়। তার মতে, বর্তমানে এফডিআইয়ের বড় অংশই পুরোনো বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগ থেকে আসছে।

    তিনি বলেন, বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ কমে যাওয়ায় প্রতিযোগিতা বেড়েছে। দীর্ঘমেয়াদে বড় বিনিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিত করতে হলে শুধু বিদ্যমান বিনিয়োগকারীদের ওপর নির্ভর না করে নতুন বিদেশি কোম্পানি আকৃষ্ট করার উদ্যোগ নিতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, সন্ধ্যা ৭টার পর আলোকসজ্জা নিষিদ্ধ

    আগস্ট 12, 2026
    অর্থনীতি

    নতুন করে কাছাকাছি ঢাকা-দিল্লি, সম্পর্কের সামনে বড় সাত পরীক্ষা

    আগস্ট 12, 2026
    অর্থনীতি

    এনআইডি না থাকায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অনেকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.