Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বৃদ্ধি পেয়েছে বিএসআরএম স্টিলসের মুনাফা
    অর্থনীতি

    বৃদ্ধি পেয়েছে বিএসআরএম স্টিলসের মুনাফা

    এফ. আর. ইমরাননভেম্বর 13, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত বছর একই সময়ে বিএসআরএম স্টিলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২১ পয়সা। চলতি হিসাববছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিএসআরএম স্টিলস লিমিটেডের মুনাফা বেড়েছে। তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি (ইপিএস) আয় হয়েছে ২ টাকা ২৬ পয়সা।

    চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৫ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৮৬ পয়সা। এই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদের মূল্য (এনএভিপিএস) ছিল ৮২ টাকা ৪৩ পয়সা।

    গতকাল দিনটি পার করা মাত্রই এ কোম্পানির শেয়ারের দাম ছিল ৫৪ টাকা। গত এক বছরে শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৬৮ টাকা ২০ পয়সা আর সর্বনিম্ন দাম ছিল ৪৯ টাকা ৬০ পয়সা।

    বিএসআরএম স্টিলস লিমিটেড নগদ লভ্যাংশ দিয়েছে ২০১৮ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ; ২০১৯ সালে ২৫ শতাংশ, ২০২০ সালে ১৫ শতাংশ, ২০২১ সালে ৪০ শতাংশ, ২০২২ সালে ৩০ শতাংশ ও ২০২৩ সালে ২৫ শতাংশ।

    তাছাড়াও বিএসআরএম স্টিলস ২০১৮ সালে ১০ শতাংশ, ২০১২ সালে ৫ শতাংশ, ২০১০ সালে ২০ শতাংশ ও ২০০৯ সালে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায় যে, গত ৩০ সেপ্টেম্বর তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

    ২০২৩-২৪ অর্থবছর শেষে বিএসআরএম স্টিলের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ১০ পয়সায়; আগের বছরে যা ছিল ৭ টাকা ৯২ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২ টাকা ১৮ পয়সা। সেই ধারাবাহিকতা চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও অব্যাহত ছিল।

    বিএসআরএম স্টিলসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা; পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ টাকা। বিএসআরএম স্টিল গত জুনে সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারধারীদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    গ্রামের পণ্য যাবে বিশ্ববাজারে, কর্মসংস্থান হবে ৭৫ লাখ

    আগস্ট 26, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপের মধ্যেও ঘুরে দাঁড়াল পোশাক রপ্তানি আয়

    আগস্ট 26, 2026
    বিশ্লেষণ

    এমএসএমই খাত: অর্থনীতির মেরুদণ্ড, নাকি অবহেলিত সন্তান?

    আগস্ট 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.