Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদ্যুৎ বিলে ২০% ছাড়, আলু রপ্তানিতে ৩০% প্রণোদনা চাইলেন হিমাগার মালিকেরা
    অর্থনীতি

    বিদ্যুৎ বিলে ২০% ছাড়, আলু রপ্তানিতে ৩০% প্রণোদনা চাইলেন হিমাগার মালিকেরা

    নিউজ ডেস্কআগস্ট 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে আলুর উৎপাদন বাড়লেও প্রত্যাশিত দাম না পাওয়ায় চাপে পড়েছে হিমাগার খাত। আলুর বাজারদর কমে যাওয়ায় বিপুল পরিমাণ আলু দীর্ঘদিন হিমাগারে অবিক্রীত থাকছে। এতে সংরক্ষণ ভাড়া থেকে আয় কমে যাওয়ার পাশাপাশি বাড়তি বিদ্যুৎ ব্যয় ও পরিচালন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন হিমাগার মালিকেরা। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের কাছে একাধিক দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

    শনিবার (১ আগস্ট) রাজধানীর পল্টনে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিমাগার মালিকেরা বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় অথবা বাড়তি বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে আলু রপ্তানিতে বর্তমানে দেওয়া ১০ শতাংশ নগদ প্রণোদনা বাড়িয়ে ৩০ শতাংশ করার আহ্বান জানান তারা।

    সংগঠনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে হিমাগার শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহায়তার বিকল্প নেই। তাঁর মতে, বিদ্যুৎ ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় সংরক্ষণ খরচও বেড়েছে। তাই বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া না হলে এই খাত আরও বড় সংকটে পড়তে পারে।

    হিমাগার মালিকদের দাবি, মূল্যস্ফীতি ও পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে আলু সংরক্ষণের বর্তমান ভাড়া পুনর্নির্ধারণের প্রয়োজন রয়েছে। বর্তমানে প্রতি কেজি আলু সংরক্ষণে ৬ টাকা ৭৫ পয়সা ভাড়া নেওয়া হলেও এতে ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে।

    সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের কাছেও বিশেষ সহায়তার আবেদন জানানো হয়। সংগঠনটি চায়, হিমাগার শিল্পকে কৃষি খাতের অংশ হিসেবে বিবেচনা করা হোক এবং ৬ থেকে ৮ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন বা বিশেষ সহায়তা তহবিল গঠন করা হোক। সেই তহবিল থেকে ৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার প্রস্তাবও তারা দিয়েছে।

    সংগঠনটির মতে, আলুর রপ্তানি বাড়াতে বর্তমান প্রণোদনা যথেষ্ট নয়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং রপ্তানি উৎসাহিত করতে ৩০ শতাংশ নগদ প্রণোদনা প্রয়োজন বলে তারা মনে করছে।

    এ ছাড়া কৃষকদের জন্য চালু থাকা কৃষক কার্ড কর্মসূচির আওতায় আলুচাষিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এতে উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কৃষকেরা আরও বেশি সহায়তা পাবেন বলে মনে করছে সংগঠনটি।

    হিমাগার মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দুই লাখ টনের বেশি আলু হিমাগারে অবিক্রীত অবস্থায় পড়ে ছিল। বাজারদর কম থাকায় অনেক মালিক আলু বাজারে ছাড়েননি। এর ফলে একদিকে সংরক্ষণ ভাড়া থেকে আয় কমেছে, অন্যদিকে দীর্ঘ সময় আলু সংরক্ষণের অতিরিক্ত ব্যয়ও বহন করতে হয়েছে।

    সংগঠনটি আরও বলেছে, বাজারে আলুর ব্যবহার বাড়াতে সরকারের ওপেন মার্কেট সেল ও রেশনিং কর্মসূচিতে আলু অন্তর্ভুক্ত করা হলে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার—সব পক্ষই উপকৃত হবে।

    তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ১ কোটি ১২ লাখ টনের বেশি আলু উৎপাদিত হয়েছে। চলতি বছরে উৎপাদন বেড়ে প্রায় ১ কোটি ১৫ লাখ টনে পৌঁছাতে পারে। তবে উৎপাদন বাড়লেও বাজারে চাহিদা ও বিপণনের সীমাবদ্ধতার কারণে কৃষক এবং হিমাগার মালিক—উভয়েই আর্থিক চাপের মুখে রয়েছেন।

    বর্তমানে খামার পর্যায়ে আলুর দাম প্রতি কেজি ৫ থেকে ৯ টাকা, হিমাগার থেকে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৮ টাকা, আর খুচরা বাজারে একই আলু বিক্রি হচ্ছে ১৮ থেকে ৩০ টাকা দরে। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দামের এই বড় ব্যবধান বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিশ্লেষকদের মতে, উৎপাদন বৃদ্ধি পেলেও যদি সংরক্ষণ, বিপণন ও রপ্তানি ব্যবস্থার উন্নয়ন না হয়, তাহলে ভবিষ্যতেও আলুর বাজারে একই ধরনের সংকট বারবার দেখা দিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ভূরাজনৈতিক উত্তেজনায় তেল-সোনার দাম ঊর্ধ্বমুখী

    আগস্ট 12, 2026
    অর্থনীতি

    ডিসি অফিসের ‘টেবিলবাণিজ্য’ ঠেকাতে আসছে নতুন সফটওয়্যার

    আগস্ট 12, 2026
    অর্থনীতি

    ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ কৃষিজমিতে টেকসই চাষাবাদের লক্ষ্য সরকারের

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.