Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি করবে সরকার
    অর্থনীতি

    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি করবে সরকার

    হাসিব উজ জামানসেপ্টেম্বর 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণে ইসলামী উন্নয়ন ব্যাংকের কাছ থেকে প্রায় ১০০ কোটি ডলারের ঋণ নিতে যাচ্ছে সরকার। আগামীকাল ৩ সেপ্টেম্বর সরকারের সঙ্গে ব্যাংকটির এ বিষয়ে ঋণচুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ এ প্রকল্পের মাধ্যমে দেশের তেল পরিশোধন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হবে। এ উপলক্ষে ইসলামী উন্নয়ন ব্যাংক গোষ্ঠীর চেয়ারম্যান মুহাম্মদ সুলাইমান আল জাসের বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন।

    প্রকল্পের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংক মোট ১০০ কোটি ৪০ লাখ ডলারের অর্থায়ন দেবে। এর মধ্যে একটি ঋণ ব্যবস্থার আওতায় ৫২ কোটি ৫৯ লাখ ডলার এবং অন্যটির আওতায় ৪৮ কোটি ৩১ লাখ ডলার দেওয়ার কথা রয়েছে। এর সঙ্গে কারিগরি সহায়তা হিসেবে আরও ৬ লাখ ডলারের অনুদান থাকবে।

    তবে ঋণটির অর্থায়ন ব্যয় তুলনামূলকভাবে বেশি। মোট মুনাফার হার নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ দশমিক ৪৫ শতাংশ। ঋণ পরিশোধের মেয়াদ ২০ বছর। এর মধ্যে প্রথম পাঁচ বছর থাকবে অবকাশকাল। এরপর ১৫ বছরে ছয় মাস পরপর কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে।

    গত ৭ জুলাই অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঋণটির অনুমোদন দেওয়া হয়। শর্ত কঠোর হলেও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মনে করছে, ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণ প্রকল্পটি অর্থনৈতিকভাবে কার্যকর এবং দেশের জ্বালানি নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

    বর্তমানে ইস্টার্ন রিফাইনারিতে বছরে ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। দ্বিতীয় ইউনিট নির্মাণ ও আধুনিকায়নের কাজ শেষ হলে সক্ষমতা আরও ৩০ লাখ টন বাড়বে। ফলে প্রতিষ্ঠানটির বার্ষিক মোট পরিশোধন সক্ষমতা দাঁড়াবে ৪৫ লাখ টনে।

    সক্ষমতা তিন গুণ বাড়লে পরিশোধিত জ্বালানি তেলের জন্য বিদেশের ওপর বাংলাদেশের নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

    পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩১ হাজার ৫৭ কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে সরকার দেবে প্রায় ১৮ হাজার ৫৬৭ কোটি টাকা। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন নিজস্ব তহবিল থেকে দেবে প্রায় ১২ হাজার ৪৩৪ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়েছে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

    এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি প্রকল্পটি শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছিল। তখন এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩৫ হাজার ৪৬৫ কোটি টাকা। পরবর্তী যাচাই-বাছাই ও মূল্যায়নের পর প্রকল্পের ব্যয় প্রায় ৪ হাজার ৪৬৫ কোটি টাকা কমিয়ে ৩১ হাজার ৫৭ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাড়ে ৪ হাজার কোটির প্রকল্প ব্যয় সাড়ে ১৬ হাজার কোটি, নেপথ্যে কে?

    সেপ্টেম্বর 2, 2026
    অর্থনীতি

    চামড়া শিল্পে ১৭৭ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা

    সেপ্টেম্বর 2, 2026
    অর্থনীতি

    বিশ্ববাজারে জুতার চাহিদা বাড়ছে, কতটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ?

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সাড়ে ৪ হাজার কোটির প্রকল্প ব্যয় সাড়ে ১৬ হাজার কোটি, নেপথ্যে কে?

    বাংলাদেশ সেপ্টেম্বর 2, 2026

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.