Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার
    অর্থনীতি

    জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এলএনজি কেনার এসব প্রস্তাব অনুমোদন করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    এর মধ্যে আন্তর্জাতিক দরপত্রের পরিবর্তে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে দুটি কার্গো কেনা হবে। একটি কার্গো ৯–১০ অক্টোবর এবং অন্যটি ২৭–২৮ অক্টোবর দেশে পৌঁছানোর কথা রয়েছে।

    প্রথম কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৮ দশমিক ৯৫ মার্কিন ডলার। দ্বিতীয়টির দাম ২৯ দশমিক ৭৯৫ ডলার।

    ৫২তম কার্গোর জন্য যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ৯৫ ডলার দর প্রস্তাব করেছে। আর ৫৬তম কার্গোর জন্য সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেডের দর ছিল ২৯ দশমিক ৭৯৫ ডলার।

    এ ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ডারাব ইনকরপোরেটেড থেকে আরও দুটি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এসব কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৭ ডলার।

    একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের মাইন্ড মিংগল এলএলসি থেকে আরও দুটি কার্গো কেনা হবে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১৯ ডলার।

    সব মিলিয়ে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন ও সরাসরি ক্রয় পদ্ধতিতে মোট ছয় কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার।

    দেশে গ্যাসের চাহিদা বাড়ার পাশাপাশি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাম্প্রতিক সময়ে সরকার ধারাবাহিকভাবে এলএনজি আমদানি করছে। নতুন ছয় কার্গো যুক্ত হলে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় আরও জ্বালানি যোগ হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ৪২ হাজার কোটি টাকার প্রতিরক্ষা বাজেট ও সাম্প্রতিক কিছু দূর্ঘটনা: সংসদ কতটা প্রশ্ন করতে পারে?

    সেপ্টেম্বর 15, 2026
    অর্থনীতি

    ৯,৭০০ কোটি টাকা কমিয়েও দুই মেট্রোরেল প্রকল্পের ব্যয় ২ লাখ কোটি টাকা ছাড়াল

    সেপ্টেম্বর 15, 2026
    অর্থনীতি

    ওইসিডিভুক্ত দেশের সরকারি ঋণের সুদের বোঝা ছাড়াল ২ ট্রিলিয়ন ডলার

    সেপ্টেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.