Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আজ থেকে জুন ২০২৭ পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধ
    অর্থনীতি

    আজ থেকে জুন ২০২৭ পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধ

    নিউজ ডেস্কনভেম্বর 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতীকী ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইলিশের উৎপাদন বাড়াতে এবং টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে সারাদেশে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। শনিবার ৩১ অক্টোবর মধ্যরাত থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময়ে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ বা জাটকা ধরা, পরিবহন, বাজারজাত করা, কেনাবেচা ও মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।

    মন্ত্রণালয় জানায়, গত ৮ থেকে ২৯ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালিত হয়। ওই সময়ে ডিম থেকে জন্ম নেওয়া ইলিশের পোনা এখন উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করছে। এসব পোনা সাধারণত পাঁচ থেকে আট মাস ওই এলাকায় থাকে। এ সময় নিরাপদে বেড়ে উঠতে পারলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে।

    মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ড হতে পারে।

    মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সারাদেশে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি ১১.৫১ শতাংশ বেড়েছে, আয় ৩৩৫ কোটি ডলার

    নভেম্বর 2, 2026
    অর্থনীতি

    দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা বৃদ্ধি

    নভেম্বর 2, 2026
    অর্থনীতি

    তাপপ্রবাহে বাংলাদেশের ক্ষতি ১৭.৫ বিলিয়ন ডলার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও: ল্যানসেট

    নভেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.