Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শ্রমিক অসন্তোষে আশুলিয়া-গাজীপুরের ১৪৬ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
    অর্থনীতি

    শ্রমিক অসন্তোষে আশুলিয়া-গাজীপুরের ১৪৬ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 11, 2026নভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের তৈরি পোশাকশিল্পে আবারও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় একদিনেই ১৪৬টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আরও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন মালিকেরা।

    মঙ্গলবার (১০ নভেম্বর) শ্রমিক অসন্তোষের কারণে এসব কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। কারখানার মালিক ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে শতাধিক আশুলিয়া শিল্পাঞ্চলে অবস্থিত। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি তালিকায় ১৪৬টি কারখানার উৎপাদন বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১০৮টি কারখানার নাম উল্লেখ রয়েছে।

    বিজিএমইএ সূত্রে জানা গেছে, আশুলিয়ায় ইসলাম গ্রুপ, স্টারলিং, এনভয়, নিট এশিয়া ও মণ্ডল গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানের কারখানাও উৎপাদন চালাতে পারেনি। সংগঠনটির এক নেতার দাবি, অধিকাংশ কারখানায় শ্রমিকেরা প্রবেশ করলেও কাজে যোগ দেননি। কয়েকটি কারখানায় বিনা কারণে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

    গাজীপুরেও অসন্তোষের প্রভাব পড়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এম এম মামুন-উর-রশীদ জানিয়েছেন, সেখানে অন্তত ৩০টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।

    এদিকে নতুন করে অস্থিরতা শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পোশাকশিল্পের মালিকেরা। বিজিএমইএর সহসভাপতি শেহাব উদ্দুজ্জামান চৌধুরী বলেন, নতুন মজুরি বোর্ড গঠনের পর থেকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা স্বাভাবিকভাবেই এগোচ্ছিল। ডিসেম্বর থেকে সংশোধিত ন্যূনতম মজুরি কার্যকরের বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছিল। এমন পরিস্থিতিতে আলোচনা চলমান থাকা অবস্থায় হঠাৎ বিক্ষোভ, ভাঙচুর ও কর্মবিরতির কারণ স্পষ্ট নয়।

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, আগের দিনের তুলনায় পরিস্থিতির অবনতি হয়েছে। সংগঠনটি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

    অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের চিন্তা

    টানা প্রায় দুই সপ্তাহের শ্রমিক অসন্তোষের পর নতুন করে সহিংসতা দেখা দেওয়ায় কারখানা মালিকদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধের আলোচনা জোরালো হয়েছে। শ্রমিকেরা কাজে যোগ না দিলে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে বিনা মজুরিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার সুযোগ রয়েছে।

    বিজিএমইএ সূত্র জানিয়েছে, নিউ এজ অ্যাপারেলস, নিউ এজ গার্মেন্ট ও কাইলক নিউ এজ বিডি নামের তিনটি কারখানা ইতোমধ্যে এই ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

    বিজিএমইএর সহসভাপতি শেহাব উদ্দুজ্জামান চৌধুরী জানান, বুধবার (১১ নভেম্বর) পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরও কারখানায় এই ধারা প্রয়োগ করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

    গুজব ও সংঘর্ষে বাড়ছে উত্তেজনা

    কারখানা মালিকদের অভিযোগ, আশুলিয়ায় পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষে দুই শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও অস্থিতিশীল করার চেষ্টা করছে।

    স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, সংঘর্ষে দুই শ্রমিক আহত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের মৃত্যুর খবর ছড়ানো হচ্ছে। এ ধরনের মিথ্যা তথ্য ব্যবহার করে পরিস্থিতি আরও জটিল করে তোলার আশঙ্কা রয়েছে।

    বিদেশি ক্রয়াদেশ চলে যাচ্ছে অন্য দেশে

    শ্রমিক অসন্তোষের প্রভাব দেশের রপ্তানি খাতেও পড়তে শুরু করেছে। উৎপাদন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলো বিকল্প উৎপাদনকেন্দ্র হিসেবে ভারতের দিকে ঝুঁকছে।

    বার্ষিক প্রায় ৩৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করে এমন একটি প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, চলমান অস্থিরতার কারণে যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেন্সার সম্প্রতি বিশেষ ধরনের সুতির ট্রাউজারের একটি বড় ক্রয়াদেশ ভারতীয় প্রতিষ্ঠানে সরিয়ে নিয়েছে। একই ধরনের পরিবর্তন আরও কয়েকটি আন্তর্জাতিক ক্রয়াদেশের ক্ষেত্রেও ঘটছে বলে তিনি জানান।

    সুইডেনভিত্তিক একটি বড় পোশাক ব্র্যান্ডের বাংলাদেশ কার্যালয়ের প্রধানও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে আগামী দুই মাসে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির ক্রয়াদেশ ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

    এদিকে মজুরি বোর্ডের আলোচনা চলমান থাকা অবস্থায় নতুন করে রাজপথে বিক্ষোভের সমালোচনা করেছেন শ্রমিক নেতারাও। সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, এই সময়ে আন্দোলনে নামা সঠিক সিদ্ধান্ত নয়। অস্থিরতা অব্যাহত থাকলে কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে, যার সবচেয়ে বড় ক্ষতি হবে শ্রমিকদেরই। বিদেশি ক্রেতারাও ইতোমধ্যে ক্রয়াদেশ কমানোর সতর্কবার্তা দিচ্ছেন।

    তিনি শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে মজুরি বোর্ডকে আলোচনার মাধ্যমে কাজ শেষ করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    গ্রামীণ পর্যটন বিকাশে ৪৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

    নভেম্বর 23, 2026
    বিশ্লেষণ

    সোনার দাম বাড়ে-কমে কেন, দেশের বাজারে কীভাবে নির্ধারিত হয়?

    নভেম্বর 23, 2026
    বাংলাদেশ

    দেশের ৪৭ শতাংশ সম্পদ মাত্র ১ শতাংশ পরিবারের হাতে

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.