Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০৩০ থেকে বিদেশি ঋণ শোধে বছরে ৭৫০ কোটি ডলার লাগবে
    অর্থনীতি

    ২০৩০ থেকে বিদেশি ঋণ শোধে বছরে ৭৫০ কোটি ডলার লাগবে

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আগারগাঁওয়ের রাজস্ব ভবনে রাজস্ববিষয়ক কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশি ঋণ পরিশোধে বর্তমানে বছরে সাড়ে ৪ বিলিয়ন, অর্থাৎ ৪৫০ কোটি মার্কিন ডলার খরচ হচ্ছে। ২০৩০ সাল নাগাদ এ খাতে বছরে সাড়ে ৭ বিলিয়ন (৭৫০ কোটি) ডলারের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

    প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের সামনে এখন দুটি চ্যালেঞ্জ: মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আদায় কম, আবার বিদেশি ঋণের বোঝাও বাড়ছে। গত এক দশকে ঋণের বোঝা ৩০০ শতাংশ বেড়েছে।

    গতকাল মন্ত্রিসভার রাজস্বসংক্রান্ত কমিটির বৈঠক শেষে রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

    উপদেষ্টা জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হবে বলে তিনি মনে করেন। তবে সংস্কার না হলে প্রবৃদ্ধি কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

    সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, নানামুখী সংস্কার উদ্যোগ এগিয়ে চলছে। এনবিআর সংস্কারে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। শুল্ক-করসংক্রান্ত অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে নীতি বিভাগ আলাদা করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া করদাতাদের হয়রানিমুক্ত করা এবং ডিজিটাল ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়ে কাজ চলছে।

    অন্যদিকে, উন্নয়ন সহযোগী সংস্থাগুলো চলতি অর্থবছরে দেশের অর্থনীতি নিয়ে নিজেদের দেওয়া পূর্বাভাস কমিয়েছে। আইএমএফ বলেছে, বাংলাদেশে প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ২ শতাংশ। বিশ্বব্যাংকের পূর্বাভাস ৩ দশমিক ৬ শতাংশ, আর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিয়েছে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস।

    চলতি অর্থবছরের প্রথম তিন মাসের রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ডিসেম্বর মাস থেকে রাজস্ব আদায়ের তথ্য নিয়মিত প্রকাশ করা হবে। তাঁর আশাবাদ, ধীরে ধীরে রাজস্ব আদায় আরও বাড়বে এবং লক্ষ্যমাত্রা পূরণ হবে। তিনি আরও বলেন, সরকার জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দ দিতে চায়।

    এনবিআরের প্রতিটি উইংয়ের রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। তাদের দক্ষতা বৃদ্ধিতেও সরকার জোর দিচ্ছে।

    আইএমএফের ঋণের শর্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঋণের বিষয়ে এখন টেকনিক্যাল কমিটি আলোচনা করছে। পরে আইএমএফ মিশন দেশে এলে নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা হবে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    গ্রামীণ পর্যটন বিকাশে ৪৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

    নভেম্বর 23, 2026
    বিশ্লেষণ

    সোনার দাম বাড়ে-কমে কেন, দেশের বাজারে কীভাবে নির্ধারিত হয়?

    নভেম্বর 23, 2026
    বাংলাদেশ

    দেশের ৪৭ শতাংশ সম্পদ মাত্র ১ শতাংশ পরিবারের হাতে

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.