Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভ্যাট রিটার্ন জমা দিতে হবে প্রতি মাসে, অধ্যাদেশ আইনে রূপ দিচ্ছে সরকার
    অর্থনীতি

    ভ্যাট রিটার্ন জমা দিতে হবে প্রতি মাসে, অধ্যাদেশ আইনে রূপ দিচ্ছে সরকার

    নিউজ ডেস্কনভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রতি তিন মাসের বদলে আবার প্রতি মাসে মূল্য সংযোজন কর বা ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান কার্যকর রাখতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে জারি করা অধ্যাদেশকে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে মন্ত্রিসভা। ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন মেলে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    নতুন বিধান অনুযায়ী, প্রত্যেক নিবন্ধিত, তালিকাভুক্ত বা নিবন্ধনযোগ্য ব্যক্তিকে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়া যাবে। তবে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।

    জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড আদেশের মাধ্যমে সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন জমার সময়সীমা বাড়াতে পারবে। ভ্যাট রিটার্নের সঙ্গে সম্পূরক শুল্ক পরিশোধের তথ্যও অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া এনবিআর আদেশ দিয়ে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রনিক মাধ্যমে রিটার্ন জমা বাধ্যতামূলক করতে পারবে।

    ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসের বদলে তিন কর মেয়াদ বা তিন মাস পরপর রিটার্ন জমার সুযোগ দেওয়া হয়েছিল। তবে এই ব্যবস্থায় মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে আগের মাসিক রিটার্ন দাখিলের বিধান ফিরিয়ে আনতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।

    সংসদ অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। এবার সেই অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের জন্য খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এটি সংসদে উপস্থাপন করা হবে।

    এর ফলে ব্যবসায়ীদের প্রতি মাসেই রিটার্ন দাখিলের নিয়ম মেনে চলতে হবে। অন্যদিকে নিয়মিত তথ্য পাওয়ায় রাজস্ব আদায়ের তদারকি সহজ হবে বলে সরকারের প্রত্যাশা। তবে সংসদে বিলটি কবে নাগাদ উত্থাপিত ও পাস হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু জানানো হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চীনা বিনিয়োগ টানতে গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ

    নভেম্বর 15, 2026
    অর্থনীতি

    যে চার আঘাতে বড় ক্ষতির ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

    নভেম্বর 15, 2026
    অর্থনীতি

    ১৬টি উপখাতে অস্বাভাবিক প্রবৃদ্ধি, এলোমেলো ভুল নাকি ইচ্ছাকৃত?

    নভেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.