Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০৫০ সালে দেশে ভুট্টার চাহিদা ছাড়াতে পারে ১ কোটি ৭০ লাখ টন
    অর্থনীতি

    ২০৫০ সালে দেশে ভুট্টার চাহিদা ছাড়াতে পারে ১ কোটি ৭০ লাখ টন

    নিউজ ডেস্কনভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে ভুট্টার ব্যবহার দ্রুত বাড়ছে। বিশেষ করে গবাদিপশু ও পোলট্রি খাতের খাদ্য তৈরিতে এ শস্যের চাহিদা বাড়ায় আগামী কয়েক দশকে এর প্রয়োজন আরও অনেক বেড়ে যেতে পারে। বর্তমানে দেশে বছরে প্রায় ৭০ লাখ টন ভুট্টার চাহিদা রয়েছে। উচ্চ চাহিদার পরিস্থিতিতে ২০৫০ সাল নাগাদ তা বেড়ে ১ কোটি ৭০ লাখ টনে পৌঁছাতে পারে। এ অবস্থায় ভবিষ্যতের চাহিদা পূরণে দেশীয় উৎপাদন বাড়ানো এবং উন্নত বীজের সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

    আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের কেনিয়া কার্যালয়ের বাজার গবেষণা বিশেষজ্ঞ পিটার রুটসার্ট বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের ফলে কৃষিপণ্যের চাহিদা বাড়বে। তবে ভুট্টার ব্যবহার বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে পশুখাদ্য হিসেবে এর চাহিদা।

    গতকাল ঢাকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র আয়োজিত বাংলাদেশের টেকসই ও জলবায়ুসহিষ্ণু কৃষি-খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ চাহিদা ও কৌশলগত বিনিয়োগবিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

    সভায় বিশেষজ্ঞরা জানান, শুধু আমদানির ওপর নির্ভর করে ভবিষ্যতের বাড়তি চাহিদা পূরণ করা কঠিন হতে পারে। কারণ, বিশ্বের প্রধান ভুট্টা রপ্তানিকারক দেশগুলোতেও অভ্যন্তরীণ ব্যবহার বাড়ছে। এতে আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য ভুট্টার পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    বাংলাদেশের অন্যতম পুরোনো ভুট্টা সরবরাহকারী ভারতেও অভ্যন্তরীণ চাহিদা বাড়তে পারে। ফলে দেশটি থেকে আগের মতো ভুট্টা আমদানি করা কঠিন হয়ে উঠতে পারে।

    যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ভারত থেকে আমদানি কমে যাওয়ায় ব্রাজিল ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের পশুখাদ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠেছে।

    ২০২৫-২৬ বিপণন বছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ প্রায় ১৫ লাখ টন ভুট্টা আমদানি করেছে। এর মধ্যে ব্রাজিল একাই সরবরাহ করেছে ৭৮ শতাংশ। বাকি অংশের ১১ শতাংশ করে এসেছে যুক্তরাষ্ট্র ও ভারত থেকে।

    পিটার রুটসার্ট বলেন, ভবিষ্যতের চাহিদা পূরণে উন্নত জাতের ভুট্টা উদ্ভাবন এবং আধুনিক কৃষিপ্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। একই সঙ্গে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

    জলবায়ু পরিবর্তন ও জমির সংকট বড় বাধা

    ভুট্টার উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন, মাটির অবক্ষয় এবং আবাদযোগ্য জমি কমে আসাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান মো. আবদুস সালাম বলেন, জার্মানওয়াচের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।

    তাঁর তথ্য অনুযায়ী, ২১০০ সাল নাগাদ দেশের তাপমাত্রা ১ থেকে ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সময়ে মাটির লবণাক্ততা ১৭ থেকে ২৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

    মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য বলছে, ১৯৭২-৭৩ সালে দেশে লবণাক্ততাপ্রবণ জমির পরিমাণ ছিল প্রায় ৮ লাখ ৩০ হাজার হেক্টর। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৬ হাজার হেক্টরে।

    আবদুস সালাম বলেন, কৃষিজমি কমে আসার পাশাপাশি জনসংখ্যা বাড়তে থাকায় দেশের খাদ্যচাহিদা পূরণ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

    বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. মাহফুজ বাজ্জাজ জানান, দেশে গমের উৎপাদনশীলতা বাড়লেও চাষের জমি কমেছে। বিপরীতে, তুলনামূলক বেশি উৎপাদন ও লাভের কারণে ভুট্টার আবাদ সম্প্রসারিত হচ্ছে।

    তবে ভুট্টার বীজের জন্য আমদানির ওপর বাড়তি নির্ভরতা উদ্বেগজনক বলে মনে করেন তিনি। তাঁর মতে, এ খাতের উন্নয়নে জলবায়ুসহিষ্ণু জাত উদ্ভাবন, উন্নত বীজ সরবরাহব্যবস্থা, টেকসই উৎপাদন পদ্ধতি এবং গবেষণা সহযোগিতা বাড়াতে হবে।

    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক নির্বাহী চেয়ারম্যান ওয়াইস কবির বলেন, মাটির উর্বরতা কমে যাওয়া, জৈব পদার্থের স্বল্পতা এবং অণুপুষ্টির ঘাটতি কৃষি উৎপাদনশীলতাকে বাধাগ্রস্ত করছে। এর সঙ্গে সারের মূল্যবৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতাও কৃষকদের সমস্যা বাড়াচ্ছে।

    গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মুস্তাফিজুর রহমান বলেন, ধানের পর ভুট্টা এখন দেশের দ্বিতীয় বৃহত্তম দানাদার শস্য। কৃষকের জীবিকা এবং প্রাণিসম্পদ খাতেও ফসলটির গুরুত্ব বাড়ছে।

    তিনি আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রকে দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে এমন উন্নত ভুট্টার জাত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন, যেগুলো থেকে দানা ও পশুখাদ্য—দুই ধরনের উপাদান পাওয়া যায়।

    আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের বাংলাদেশ প্রতিনিধি দ্যুতিমান চৌধুরী বলেন, তাঁদের কার্যক্রম এখন আর শুধু নির্দিষ্ট কয়েকটি ফসলের উন্নয়নে সীমাবদ্ধ নেই। বরং বিজ্ঞানভিত্তিক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে সামগ্রিক কৃষি-খাদ্যব্যবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে।

    বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের বাড়তি ভুট্টার চাহিদা পূরণে এখন থেকেই দেশীয় উৎপাদন, উন্নত বীজ, কৃষি গবেষণা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা বাড়াতে হবে। অন্যথায় আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরতা আরও বাড়বে, যা দেশের খাদ্য ও পশুখাদ্য সরবরাহের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    টাকায় ঋণ দিতে চায় আইএফসি, অনুমতির অপেক্ষায়

    নভেম্বর 16, 2026
    অর্থনীতি

    এমএফএসে জিডিপির ১১% সমান লেনদেন, তবু টাকার আবর্তন গতি বাড়েনি যে কারণে

    নভেম্বর 16, 2026
    অর্থনীতি

    ৫৩৫ কোটি টাকায় পাঁচ জেলায় হচ্ছে আধুনিক পরমাণু চিকিৎসাকেন্দ্র

    নভেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.