Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন অর্থায়ন সুবিধা, স্বাগত জানাল সরকার
    অর্থনীতি

    বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন অর্থায়ন সুবিধা, স্বাগত জানাল সরকার

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 17, 2026নভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থার বিশেষ অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দেশটির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের মতে, এর ফলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও প্রচেষ্টার প্রতিফলন হিসেবেও বিষয়টিকে দেখছে ঢাকা।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, এই যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করা সহজ হবে। একই সঙ্গে বেসরকারি খাতে অর্থায়ন বাড়ানো এবং উন্নয়নমূলক ও বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও শক্তিশালী হবে বলে মনে করছে সরকার। এর মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

    গত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা বাংলাদেশকে তাদের অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে ঘোষণা করে। সংস্থাটির মতে, বেসরকারি খাতের বিনিয়োগ কাজে লাগিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন চাহিদা পূরণে এ উদ্যোগ সহায়তা করবে।

    সংস্থাটি জানিয়েছে, তাদের অর্থায়ন এবং বিনিয়োগের ঝুঁকি কমানোর বিভিন্ন সুবিধা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ অর্থায়ন ব্যবহার করা সম্ভব হবে।

    যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেছেন, বাংলাদেশের এ যোগ্যতা দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি করেছে।

    তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পগুলোতে সহায়তা দেওয়া গেলে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হবে। একই সঙ্গে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া যাবে।

    বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে।

    তিনি আরও বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায় দুই দেশের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উভয় দেশের মানুষের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বর্তমান সরকারের সংস্কার উদ্যোগের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। বিনিয়োগের পরিবেশ উন্নত করা, ব্যবসা পরিচালনা সহজ করা এবং শ্রমমান শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও এ স্বীকৃতিতে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়েছে।

    সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অর্থায়ন সুবিধাকে বাস্তব বিনিয়োগে রূপান্তর করাই এখন তাদের লক্ষ্য। এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং উভয় দেশের জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করবে বাংলাদেশ।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা দেশটির সরকারের একটি উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান। এটি বিভিন্ন দেশে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বেসরকারি পুঁজি আকৃষ্ট করতে বিনিয়োগ, অর্থায়ন এবং আর্থিক ঝুঁকি কমানোর সহায়তা দিয়ে থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দেশের দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক আর্থিক সেবার আওতায়

    নভেম্বর 19, 2026
    অর্থনীতি

    সরকার বদলায়, বদলায় না টোল আদায়ের হিসাব-এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সেতুতে একই চিত্র

    নভেম্বর 19, 2026
    অর্থনীতি

    জ্বালানি, ঋণ ও পরিবহন ব্যয়ে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.