Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে আন্তর্জাতিক কর ইউনিট ঢেলে সাজাচ্ছে এনবিআর
    অর্থনীতি

    বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে আন্তর্জাতিক কর ইউনিট ঢেলে সাজাচ্ছে এনবিআর

    নিউজ ডেস্কনভেম্বর 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বহুজাতিক কোম্পানির মাধ্যমে অবৈধভাবে মুনাফা স্থানান্তর ও কর ফাঁকি বন্ধে আন্তর্জাতিক কর ব্যবস্থাপনা জোরদার করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে সংস্থাটির আন্তর্জাতিক কর শাখা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৪ সালে গঠিত ট্রান্সফার প্রাইসিং (টিপি) সেলকে আনা হচ্ছে নতুন আন্তর্জাতিক কর ইউনিটের (আইটিইউ) অধীনে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

    বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের সরকারি উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় বাড়তি জোর দিচ্ছে এনবিআর। নতুন ইউনিটের কার্যক্রম গতিশীল করতে আলাদা কার্যালয় ভাড়া নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

    এই উদ্যোগের পেছনে রয়েছে বড় অঙ্কের রাজস্ব হারানোর ঝুঁকি। আন্তর্জাতিক কর ব্যবস্থাপনা দুর্বল থাকায় বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হাতছাড়া হচ্ছে। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের (টিজেএন) হিসাব অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ করপোরেট ও ব্যক্তিশ্রেণির কর রাজস্বে প্রায় ১২৭ কোটি ডলার হারিয়েছে। এর মধ্যে শুধু করপোরেট কর রাজস্বেই গেছে প্রায় ১২০ কোটি ডলার।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে নতুন ইউনিট আন্তর্জাতিক করসংক্রান্ত বিধান পর্যালোচনা করবে। বিশেষ করে ট্রান্সফার প্রাইসিংয়ের ক্ষেত্রে আয়কর আইনে সংশোধনের প্রয়োজন আছে কি না, তা খতিয়ে দেখা হবে। শুধু বহুজাতিক নয়, দেশীয় কোম্পানির আন্তঃসীমান্ত লেনদেনেও মুনাফা স্থানান্তর হচ্ছে কি না, তাও নজরে রাখবে টিপি সেল। এ জন্য আন্তর্জাতিক করবিধি আরও শক্তিশালী করা দরকার বলে মনে করছেন তাঁরা।

    এনবিআরের বিভিন্ন পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশে শাখা ও লিয়াজোঁ অফিসসহ অন্তত ৫০০টি বিদেশি কোম্পানি কার্যক্রম চালাচ্ছে। টিপি সেলের নির্দেশনা অনুযায়ী এসব কোম্পানি আন্তর্জাতিক লেনদেনের বিবরণীও (এসআইটি) জমা দিয়েছে। তবে গত তিন বছর ধরে বহুজাতিক কোম্পানির কার্যক্রম যথাযথভাবে পর্যবেক্ষণ এবং এসআইটি সংগ্রহের মাধ্যমে ট্রান্সফার প্রাইসিং আইন কার্যকর করার উদ্যোগ প্রায় থমকে আছে।

    নতুন ইউনিটের কার্যপরিধি ঠিক করতে আপিল কমিশনার শাহ আলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাহী শাখা হিসেবে ইউনিটটি বহুজাতিক কোম্পানিকে সেবা দেওয়ার পাশাপাশি তাদের করসংক্রান্ত নথি ও কার্যক্রম তদারক করবে। ইতিমধ্যে ইউনিটের দলনেতা হিসেবে একজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

    বর্তমানে দেশের ৩৩টি কর অঞ্চলে বিভিন্ন বহুজাতিক কোম্পানির কর নথি ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব নথি নতুন ইউনিটের অধীনে আনার পরিকল্পনা করছে এনবিআর। অনেক বহুজাতিক কোম্পানির নথি বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অধীনে থাকলেও অন্যান্য কর অঞ্চলও কিছু কোম্পানির নথি দেখভাল করছে। অন্যদিকে বিদেশি নাগরিকদের আয়কর রিটার্ন ও কর পরিশোধের তথ্য তদারক করে কর অঞ্চল-১১। দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় বিভিন্ন সনদ প্রদান, বিদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের কর ছাড়পত্র এবং কর কার্যালয় থেকে প্রয়োজনীয় নানা অনুমোদনের কাজও এখন থেকে নতুন ইউনিটের মাধ্যমে এককভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    কর্মকর্তারা জানান, ২০১৪ সালে বহুজাতিক কোম্পানির আন্তঃসীমান্ত মুনাফা স্থানান্তরের মাধ্যমে কর ফাঁকি ঠেকাতে ট্রান্সফার প্রাইসিং-সংক্রান্ত বিধান চালু হয়। এর বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কারিগরি সহায়তাও পেয়েছিল এনবিআর। কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত অনেক কর্মকর্তা এখন বিভিন্ন কর অঞ্চলে বদলি হয়ে যাওয়ায় টিপি সেলের কার্যক্রম কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

    এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রান্সফার প্রাইসিং বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ পাওয়া কর্মকর্তারা এখন আর সেলে কাজ করছেন না। নির্দিষ্টসংখ্যক কর্মকর্তাকে টিপি সেল বা আন্তর্জাতিক কর ইউনিটে স্থায়ীভাবে দায়িত্ব না দিলে এই প্রশিক্ষণের সুফল পাওয়া যাবে না।

    এনবিআর সূত্র জানায়, ট্রান্সফার প্রাইসিং নিয়ে আলোচনায় পোল্যান্ডের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। প্রতিনিধিদলটি এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও আগ্রহ দেখিয়েছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আমদানি-রপ্তানিতে পণ্যের মূল্য কম বা বেশি দেখিয়ে (আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং) অর্থ পাচার, করভিত্তি ক্ষয় ও মুনাফা স্থানান্তরের (বিইপিএস) কৌশল এখন বৈশ্বিক কর ব্যবস্থার বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) চিহ্নিত এসব কৌশল মোকাবিলায় আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় দক্ষতা ও নজরদারি বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

    সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিষয়গুলো সরকার দেখছে এবং এখানে দায়বদ্ধ হতে হবে। শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

    সব মিলিয়ে কাঠামো নতুন হলেও আসল পরীক্ষা হবে বাস্তবায়নে। দক্ষ ও প্রশিক্ষিত জনবল স্থায়ীভাবে নিয়োগ না দিলে এবং তদারকি সত্যিই কার্যকর না হলে পুনর্গঠনের সুফল মিলবে না। সেটি নিশ্চিত করা গেলে বহুজাতিক কোম্পানির মুনাফা স্থানান্তর ও কর ফাঁকি ঠেকিয়ে রাজস্ব ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?

    নভেম্বর 20, 2026
    অর্থনীতি

    পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি

    নভেম্বর 20, 2026
    অর্থনীতি

    সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, লিড সনদ ছাড়াল ৩০০

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.