Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বৃষ্টির প্রভাবে ঢাকার বাজারে সবজির দামে আগুন
    অর্থনীতি

    বৃষ্টির প্রভাবে ঢাকার বাজারে সবজির দামে আগুন

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঘূর্ণিঝড় আখভানের প্রভাবে বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবজির দাম বাড়লেও কিছুটা স্বস্তি মিলেছে মুরগির বাজারে। শুক্রবার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

    শুক্রবার রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মটরশুঁটি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়। গত সপ্তাহে একই সবজির দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। নতুন ওঠা আলুর দামও বেড়ে কেজিপ্রতি ১৫০ টাকায় দাঁড়িয়েছে। অথচ এক সপ্তাহ আগেও এসব আলু ৮০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যেত।

    মূলার দাম তুলনামূলক কম বাড়লেও অন্যান্য সবজির ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা বেড়ে মূলার দাম এখন ৫০ টাকায় পৌঁছেছে। সবচেয়ে বেশি বেড়েছে টমেটোর দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৮০ টাকা বেড়ে টমেটোর দাম দাঁড়িয়েছে ১৬০ টাকায়।

    হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাঁদের অভিযোগ, কোনো কোনো সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। অথচ এই মূল্যবৃদ্ধির যথাযথ কারণ তাঁদের কাছে স্পষ্ট নয়।

    মিরপুরের একটি কাঁচাবাজারের ব্যবসায়ী আমিনুল হক বলেন, বছরের এই সময়ে সাধারণত সবজির দাম কমতে থাকে। কিন্তু টানা বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে গেছে। ফলে খুচরা বাজারেও দাম বেড়েছে।

    অন্যদিকে, মুরগির বাজারে দেখা গেছে কিছুটা স্বস্তির চিত্র। শুক্রবার কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমে সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩১০ টাকায়। হাইব্রিড সোনালি মুরগির দাম ছিল ২৭০ থেকে ২৮০ টাকা। লাল ডিমপাড়া মুরগি বিক্রি হয়েছে ৩১০ টাকায় এবং ব্রয়লার মুরগির দাম ছিল কেজিপ্রতি ১৭০ টাকা।

    সব মিলিয়ে বৃষ্টির প্রভাবে সবজির সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বাজারে বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। বিপরীতে মুরগির দাম কিছুটা কমায় ক্রেতারা সামান্য স্বস্তি পাচ্ছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?

    নভেম্বর 20, 2026
    অর্থনীতি

    পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি

    নভেম্বর 20, 2026
    অর্থনীতি

    বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে আন্তর্জাতিক কর ইউনিট ঢেলে সাজাচ্ছে এনবিআর

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.