Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ডলারের হিসাবে নির্ধারিত হবে রেলের কনটেইনার ভাড়া
    অর্থনীতি

    ডলারের হিসাবে নির্ধারিত হবে রেলের কনটেইনার ভাড়া

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আমদানি ও রপ্তানি পণ্যবাহী কনটেইনার পরিবহনের ভাড়া নির্ধারণে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ রেলওয়ে। টাকার পরিবর্তে মার্কিন ডলারের বিনিময় হারকে ভিত্তি ধরে কনটেইনার পরিবহনের ভাড়া হিসাব করার প্রস্তাব দেওয়া হয়েছে। মূলত পরিচালন ব্যয় ও আয়ের মধ্যে ব্যবধান কমিয়ে রেলওয়ের রাজস্ব বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    রেলওয়ের একটি কমিটি ইতোমধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৯২ সাল থেকে টাকার হিসাবে কনটেইনার পরিবহনের ভাড়া বাড়লেও ডলারের হিসাবে তা প্রায় ২০ শতাংশ কমেছে। স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের কারণে এই ব্যবধান তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    প্রস্তাবে কনটেইনার পরিবহনের ভাড়া নির্ধারণের পাশাপাশি দূরত্বভিত্তিক ছাড় বাতিল এবং রেলপথের সেতু ও কালভার্ট ব্যবহারের জন্য অতিরিক্ত মাশুল আরোপের সুপারিশ করা হয়েছে। তবে এসব পরিবর্তন এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।

    রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম জানিয়েছেন, রেলওয়ের আয় ও ব্যয়ের ব্যবধান কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

    রেলওয়ের নথি অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক পরিচালন পর্যালোচনা সভায় কনটেইনার পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি আলোচনায় আসে। ওই সিদ্ধান্তের পর ৬ অক্টোবর চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

    কমিটিকে বিদ্যমান ভাড়ার হার পর্যালোচনা করে বোঝাই ও খালি কনটেইনার পরিবহনের জন্য ডলারভিত্তিক ভাড়া নির্ধারণের সুপারিশ করতে বলা হয়। এ ক্ষেত্রে ভাড়া চালুর সময়কার ডলারের বিনিময় হার এবং বর্তমান বিনিময় হার বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছিল।

    পর্যালোচনা শেষে চলতি বছরের ২৩ এপ্রিল প্রতিবেদনটি চূড়ান্ত অনুমোদনের জন্য রেল ভবনে পাঠানো হয়।

    রেলওয়ের তথ্য বলছে, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার অভ্যন্তরীণ কনটেইনার ডিপো পর্যন্ত কনটেইনার পরিবহনের ভাড়া ১৯৯২ থেকে ২০১৬ সালের মধ্যে টাকার হিসাবে বাড়লেও ডলারের হিসাবে প্রায় ২০ শতাংশ কমেছে।

    ১৯৯২ সালে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ছিল ৩৯ টাকা ১০ পয়সা। ২০১২ সালে তা বেড়ে দাঁড়ায় ৮২ টাকায়। ২০১৬ সালে ডলারের বিনিময় হার ছিল ৭৮ টাকা ৮০ পয়সা। বর্তমানে প্রতি ডলারের মূল্য ১২৫ টাকা ছাড়িয়েছে।

    রেলওয়ের কর্মকর্তারা বলছেন, দেশের বন্দর ও শুল্ক ব্যবস্থায় ইতোমধ্যে ডলারভিত্তিক হিসাব অনুসরণ করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের ২০২৫ সালের মাশুল কাঠামো অনুযায়ী, জাহাজ বন্দরে পৌঁছানোর দিনের সোনালী ব্যাংকের ডলার বিক্রয় হার অনুসারে টাকায় অথবা সরাসরি ডলারে নির্ধারিত পাওনা পরিশোধ করা যায়।

    কিন্তু রেলপথে কনটেইনার পরিবহনের ভাড়া এখনো টাকার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে। এতে বিনিময় হার পরিবর্তনের প্রভাব যথাযথভাবে ভাড়ার হিসাবে প্রতিফলিত হচ্ছে না বলে মনে করছে রেলওয়ে।

    অন্যদিকে, রেলওয়ের তিনটি আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেনের ভাড়া ইতোমধ্যে ডলারের বিনিময় হার অনুযায়ী ছয় মাস পরপর সমন্বয় করা হয়। একই ধরনের ব্যবস্থা কনটেইনার পরিবহনের ক্ষেত্রেও চালু করতে চায় কর্তৃপক্ষ।

    তবে প্রস্তাবিত পদ্ধতি চালু হলেই তাৎক্ষণিকভাবে ভাড়া বাড়ানো হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে ডলারের বিনিময় হারকে ভিত্তি হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

    পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার অভ্যন্তরীণ কনটেইনার ডিপো পর্যন্ত সর্বোচ্চ ১৫ টন ওজনের ২০ ফুট দীর্ঘ কনটেইনার পরিবহনের ভাড়া ১৯৯২ সালে ছিল ৬ হাজার টাকা। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৭০০ টাকায়। অর্থাৎ টাকার হিসাবে ভাড়া বেড়েছে ৬২ শতাংশ।

    কিন্তু একই সময়ে ডলারের হিসাবে ভাড়া ১৫৩ দশমিক ৩৪ ডলার থেকে কমে ১২৩ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে। ফলে ডলারের হিসাবে ভাড়া কমেছে ১৯ শতাংশ।

    একই পথে সর্বোচ্চ ২০ টন ওজনের কনটেইনার পরিবহনের ভাড়া ১৯৯২ থেকে ২০১৬ সালের মধ্যে টাকার হিসাবে ৬১ শতাংশ বাড়লেও ডলারের হিসাবে ২০ শতাংশ কমেছে। সর্বোচ্চ ২৫ টন ওজনের কনটেইনারের ক্ষেত্রেও টাকার হিসাবে ভাড়া বেড়েছে ৬১ শতাংশ, অথচ ডলারের হিসাবে কমেছে ২০ শতাংশ।

    ২৫ টনের বেশি ওজনের কনটেইনারের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। সর্বোচ্চ ৩০ টন ওজনের ২০ ফুট ও ৪০ ফুট দীর্ঘ কনটেইনার পরিবহনে টাকার হিসাবে ভাড়া ৬১ শতাংশ বাড়লেও ডলারের হিসাবে তা ২০ শতাংশ কমেছে।

    ঢাকার অভ্যন্তরীণ কনটেইনার ডিপো থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন হয়েছে।

    এই পথে সর্বোচ্চ ১৫ টন ওজনের ২০ ফুট দীর্ঘ কনটেইনার পরিবহনের ভাড়া টাকার হিসাবে ৬৩ শতাংশ বেড়েছে। বিপরীতে ডলারের হিসাবে কমেছে ১৯ শতাংশ। সর্বোচ্চ ২০ টন ওজনের কনটেইনারের ক্ষেত্রেও টাকার হিসাবে ভাড়া ৬৩ শতাংশ বাড়লেও ডলারের হিসাবে ১৯ শতাংশ কমেছে।

    রেলওয়ের নথিতে দেখা যায়, ২০১২ সালের ১ অক্টোবর সংশোধিত ভাড়া কার্যকর করা হয়েছিল। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে যাত্রী, পার্সেল, পণ্য ও কনটেইনার পরিবহনের ভাড়া ৯ দশমিক ২৩ শতাংশ বাড়ানো হয়। তবে এই দুই দফার কোনো ভাড়া সংশোধনেই ডলারের বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়নি।

    নতুন প্রস্তাবে কনটেইনার পরিবহনে দূরত্বভিত্তিক ছাড় তুলে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে বড় সেতু, কালভার্ট ও উড়াল কাঠামো অতিক্রমের জন্য অতিরিক্ত মাশুল আরোপের সুপারিশ করেছে কমিটি।

    প্রস্তাব অনুযায়ী, ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় প্রতি ছয় মাস পরপর কনটেইনার পরিবহনের ভাড়া সমন্বয় করা হতে পারে।

    রেলওয়ে ১৯৯২ সাল থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে পণ্য পরিবহনের ক্ষেত্রে দূরত্ব অনুযায়ী ২০, ২৫ ও ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে আসছিল। ২০১২ সালে অংশভিত্তিক ছাড় বাতিল করা হলেও দূরত্বভিত্তিক সুবিধা ২০২৪ সালের ৪ মে পর্যন্ত বহাল ছিল।

    এ ছাড়া রেলপথের বড় সেতু ও কালভার্ট ব্যবহারের জন্য পৃথক মাশুল আদায়ের ব্যবস্থাও সম্প্রসারণ করতে চায় কর্তৃপক্ষ। এই মাশুলের মাধ্যমে পুরোনো অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো এবং নতুন বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

    ২০২৫ সালের ডিসেম্বরে পূর্বাঞ্চল রেলওয়ে ছয়টি পথে ১০০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের ১১টি সেতু ও উড়াল রেলকাঠামো অতিক্রমের জন্য যাত্রীদের ওপর অতিরিক্ত মাশুল আরোপ করে। এতে পথভেদে যাত্রীভাড়া ৫ টাকা থেকে ২২৬ টাকা পর্যন্ত বেড়েছিল। তবে সে সময় কনটেইনার পরিবহনের ভাড়া অপরিবর্তিত রাখা হয়।

    রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত পূর্বাঞ্চল রেলওয়ের আটটি পথে অন্তত ১০০ মিটার দীর্ঘ ২৮টি সেতু রয়েছে।

    গত অর্থবছরে সেতু ব্যবহারের অতিরিক্ত মাশুল থেকে রেলওয়ের বাড়তি আয় হয়েছে ২২১ কোটি টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, কনটেইনার পরিবহনের ক্ষেত্রেও এ ধরনের মাশুল চালু করা হলে রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানোর পাশাপাশি রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে।

    সব মিলিয়ে ডলারের বিনিময় হার অনুযায়ী কনটেইনার পরিবহনের ভাড়া নির্ধারণ, বিদ্যমান ছাড়ের কাঠামো পরিবর্তন এবং সেতু ব্যবহারের মাশুল সম্প্রসারণের মাধ্যমে রেলওয়ের আর্থিক ঘাটতি কমানোর পরিকল্পনা করা হচ্ছে।

    তবে প্রস্তাবগুলো এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের পরই বোঝা যাবে, নতুন ভাড়া কাঠামো কবে থেকে কার্যকর হবে এবং আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের খরচে এর কতটা প্রভাব পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার: অর্থমন্ত্রী

    নভেম্বর 21, 2026
    অর্থনীতি

    বৃষ্টির প্রভাবে ঢাকার বাজারে সবজির দামে আগুন

    নভেম্বর 21, 2026
    অর্থনীতি

    আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজনের রিমান্ড

    আইন আদালত নভেম্বর 21, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.