Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা
    অর্থনীতি

    শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে কাল রোববার থেকে রাজধানীতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা। আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। মেলায় বিদেশি বা আমদানি করা কোনো পণ্য প্রদর্শন কিংবা বিক্রির সুযোগ থাকছে না।

    প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বাড়াতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    শিল্পমন্ত্রী জানান, এবারের মেলায় সারা দেশ থেকে ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠান পরিচালনা করছেন নারী উদ্যোক্তারা। পাদুকা, চামড়াজাত ও পাটপণ্য, হস্তশিল্প, ফ্যাশন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভেষজ পণ্য, গহনা এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। সরকারের ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত উদ্যোক্তারাও মেলায় অংশ নেবেন।

    মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মেলায় শুধু দেশীয় উৎপাদক ও সেবামূলক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অংশ নিতে পারবেন। ফলে দর্শনার্থীরা সরাসরি স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য কেনার পাশাপাশি নতুন পণ্য ও নকশার সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পাবেন। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

    সংবাদ সম্মেলনে সিএমএসএমই খাতের গুরুত্ব তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, দেশে এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে প্রায় ১ কোটি ১৭ লাখ, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। এ খাতে কর্মরত রয়েছেন প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ। দেশের জিডিপিতে খাতটির অবদান প্রায় ৩০ শতাংশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং প্রায় ৬৫ শতাংশ নারী।

    মেলার সাত দিনে তিনটি সেমিনার ও একটি সংলাপের আয়োজন করা হয়েছে। এতে তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান, সহজে ঋণপ্রাপ্তি, জলবায়ু সহনশীল ঋণ ও বিমা ব্যবস্থা এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট নয়জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেওয়া হবে।

    শিল্পমন্ত্রী জানান, এর আগে অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্যমেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। এসব মেলায় প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রির পাশাপাশি প্রায় ১০৯ কোটি টাকার পণ্য বিক্রির ক্রয়াদেশ পাওয়া গেছে। এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় অংশ নিয়েছেন প্রায় ৫ হাজার ১০০ উদ্যোক্তা।

    তিনি আরও জানান, এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ উদ্যোক্তা সুবিধা পেয়েছেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশ নারী। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ডাল ও ভোজ্যতেলের আমদানি কমাতে ২৬৫ কোটি টাকার প্রকল্প

    নভেম্বর 21, 2026
    ব্যাংক

    পদ্মা সেতু থেকে কর্ণফুলী টানেল: ৬ প্রকল্প বাস্তবায়নে বিলম্বের মাশুল সোয়া লাখ কোটি টাকা

    নভেম্বর 21, 2026
    অর্থনীতি

    চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.