Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাক রপ্তানির ৭২ শতাংশই ৯ দেশে, তিন মাসে রপ্তানি বেড়েছে ৪৫ কোটি ডলার
    অর্থনীতি

    পোশাক রপ্তানির ৭২ শতাংশই ৯ দেশে, তিন মাসে রপ্তানি বেড়েছে ৪৫ কোটি ডলার

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের তৈরি পোশাক রপ্তানি আগের তিন মাসের চেয়ে ৪৫ কোটি ডলার বেড়েছে। এর মধ্যে সাড়ে ৪৪ কোটি ডলারের বৃদ্ধি এসেছে নিট পোশাক থেকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদন অনুযায়ী, ওই তিন মাসে বাংলাদেশ ১ হাজার ৫৪ কোটি ৫২ লাখ মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এর মধ্যে ৭৬০ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক কিনেছে মাত্র নয়টি দেশ। অর্থাৎ মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৭২ শতাংশ, তথা প্রতি ১০০ ডলারের মধ্যে ৭২ ডলারই গেছে এই নয় দেশে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা, ইতালি ও বেলজিয়াম। একই সময়ে দেশের মোট রপ্তানি আয় ছিল ১ হাজার ৩০৫ কোটি ডলারের বেশি, যার ৮১ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে।

    কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে সোয়া ৬ শতাংশ। তবে এ সময়ে বৈশ্বিক চাহিদা বেড়েছে, এমন নয়। পণ্য জাহাজীকরণের অনুকূল সময়সহ কিছু কারণে আয় বেড়েছে। বিশ্বজুড়ে পোশাকের চাহিদার ধীরগতি, প্রধান বাজারে প্রতিযোগিতা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তাও রয়ে গেছে।

    বাংলাদেশের পোশাকের বাজার সব দেশে একরকম নয়। দেশটির তৈরি পোশাকের শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র, যেখানকার কোম্পানিগুলো ওভেন পোশাক বেশি কেনে, যেমন শার্ট, প্যান্ট ও জ্যাকেট। অন্যদিকে ইউরোপের দেশগুলোর ঝোঁক নিট পোশাকের দিকে, যেমন টি-শার্ট, পোলো শার্ট ও সোয়েটার। নিট কাপড় সুতার ফাঁস একটির সঙ্গে আরেকটি জুড়ে তৈরি হয়, তাই সাধারণত টানলে সহজে প্রসারিত হয়। ওভেন কাপড় তৈরি হয় লম্বালম্বি ও আড়াআড়ি সুতা পরস্পরের ওপর-নিচ দিয়ে বুনে, যেমন জিনস।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ২২১ কোটি ডলারের পোশাক কিনেছে, যা মোট পোশাক রপ্তানির ২১ শতাংশ। এর মধ্যে ১৩৩ কোটি ডলারের বেশি নিট, প্রায় ৮৮ কোটি ডলার ওভেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কেনা পণ্যের ৬০ শতাংশ ওভেন, বাকিটা নিট। বাংলাদেশের মোট ওভেন রপ্তানির প্রায় ২৯ শতাংশই গেছে শুধু যুক্তরাষ্ট্রে। ইউরোপের শীর্ষ বাজারগুলোয় চিত্র কিছুটা উল্টো। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম ও নেদারল্যান্ডস-এই সাত দেশ প্রায় ৫০৪ কোটি ডলারের পোশাক নেয়, যার ৬৪ শতাংশই নিট। এই সাত দেশে প্রায় ৩২১ কোটি ডলারের নিট পোশাক গেছে, যা দেশের মোট নিট রপ্তানির ৫৪ শতাংশ। কানাডায় নিট ও ওভেনের অংশ প্রায় সমান; দেশটিতে প্রায় ৩৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়।

    এই পরিসংখ্যানের অর্থ, ওভেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা বেশি, আর নিটের ক্ষেত্রে ইউরোপের ওপর। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বা বাণিজ্যনীতির পরিবর্তনের মতো ধাক্কা এলে তার সরাসরি প্রভাব পড়ে ওভেন কারখানায়, আর ইউরোপে চাহিদা কমলে বিপদে পড়ে নিট খাত।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, জুলাই-সেপ্টেম্বরে ৫৯৪ কোটি ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে, যা আগের এপ্রিল-জুন প্রান্তিকের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। একই সময়ে ওভেন রপ্তানি হয়েছে ৪৬০ কোটি ডলারের, যা আগের প্রান্তিকের প্রায় সমান। সব মিলিয়ে আগের তিন মাসের তুলনায় পোশাক রপ্তানি আয় বেড়েছে প্রায় ৪৫ কোটি ডলার, যার প্রায় সাড়ে ৪৪ কোটি ডলারই এসেছে নিট পোশাক থেকে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নিটের তুলনায় ওভেন কয়েক প্রান্তিক ধরেই পিছিয়ে আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল বিএনপির এমপির পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস

    নভেম্বর 24, 2026
    অর্থনীতি

    মজুরি বোর্ডের সভা: ২২ হাজারে নামল শ্রমিকপক্ষ, ১৫৮০০ টাকায় উঠল মালিকপক্ষ, আজ ফের বৈঠক

    নভেম্বর 24, 2026
    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নিয়ে মঙ্গলবার আবার বৈঠক

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    ইয়েমেনে বাড়ছে মানবিক সংকট, ৪ মাসেই বাস্তুচ্যুত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ

    আন্তর্জাতিক নভেম্বর 24, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.