Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এক বছরে কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫ শতাংশ
    অর্থনীতি

    এক বছরে কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫ শতাংশ

    নিউজ ডেস্কনভেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা বাড়ছে। আধুনিক মোড়কজাতকরণ, উন্নত মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড অনুসরণের ফলে কৃষিপণ্য রপ্তানিতে ইতিবাচক অগ্রগতি এসেছে। এক বছরের ব্যবধানে কেন্দ্রীয় মোড়কজাতকরণ কেন্দ্রের মাধ্যমে কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে বাংলাদেশের কৃষিপণ্যের মান নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আপত্তির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

    গতকাল বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় মোড়কজাতকরণ কেন্দ্র পরিদর্শন করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক মান নিশ্চিত করা এবং বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

    মন্ত্রী জানান, বাংলাদেশের কৃষিপণ্যের জন্য বিশ্ববাজারে আরও সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে।

    সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় মোড়কজাতকরণ কেন্দ্রের মাধ্যমে মোট ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ টন। এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ১ হাজার ১০১ দশমিক ৯২ টন, যা প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।

    গত অর্থবছরে রপ্তানি হওয়া কৃষিপণ্যের মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল তাজা ফল। এ সময়ে ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ টন তাজা ফল, ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ টন তাজা শাকসবজি এবং ২২৫ দশমিক ৫৯ টন মসলা ও অন্যান্য কৃষিপণ্য বিদেশে পাঠানো হয়েছে।

    ফল রপ্তানিতে শীর্ষে রয়েছে আম। গত অর্থবছরে বাংলাদেশ থেকে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ টন আম রপ্তানি হয়েছে। পাশাপাশি ৭১৯ দশমিক ২২ টন কাঁঠাল এবং ৬৫২ দশমিক ৭৮ টন লেবুজাতীয় ফল রপ্তানি করা হয়েছে। এ ছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশের বাজারে যাচ্ছে।

    বাংলাদেশি কৃষিপণ্যের উল্লেখযোগ্য রপ্তানি গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিস।

    রপ্তানি বৃদ্ধির পাশাপাশি কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কেন্দ্রীয় মোড়কজাতকরণ কেন্দ্র স্থাপনের আগে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে অসংগতির কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিবছর ১২০ থেকে ১৭০টি আপত্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি আসত। কেন্দ্রটি চালুর পর সেই সংখ্যা কমে বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে দাঁড়িয়েছে।

    বিশেষ করে আম রপ্তানিতে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বৈজ্ঞানিক পরীক্ষা, উদ্ভিদের স্বাস্থ্য সুরক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ টন আম রপ্তানি করা হয়েছে। এসব চালানের কোনোটি নিয়েই মানদণ্ড লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।

    কৃষিপণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় মোড়কজাতকরণ কেন্দ্রের মাধ্যমে শতভাগ তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্ভিদ স্বাস্থ্য সনদ দেওয়া হচ্ছে। রপ্তানির আগে উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য পরীক্ষা, ক্ষতিকর পোকামাকড় ও বালাই শনাক্তকরণ এবং কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    পণ্যের নিরাপত্তা ও গুণগত মান বজায় রাখতে নিজস্ব তালা ও সিলগালা ব্যবহার করে বিমানবন্দর পর্যন্ত নিরাপদ পরিবহনের ব্যবস্থাও রাখা হয়েছে।

    কৃষিপণ্য রপ্তানির পরিমাণ বৃদ্ধি এবং ইউরোপীয় ইউনিয়নের আপত্তি কমে আসা বাংলাদেশের জন্য ইতিবাচক অগ্রগতি। তবে আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদি অবস্থান শক্তিশালী করতে পণ্যের গুণগত মান, আধুনিক মোড়কজাতকরণ এবং বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনের ওপর আরও গুরুত্ব দিচ্ছে সরকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২.৩৪ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশের সমান অর্থ যাচ্ছে ঋণ ও সুদ পরিশোধে

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    টনপ্রতি ২৫.৭৫ ডলার বেশি দামে মার্কিন গম আমদানির অনুমোদন

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.