Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রূপপুরে ইউরেনিয়ামের শেষ চালান, ৯ চালানে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি
    অর্থনীতি

    রূপপুরে ইউরেনিয়ামের শেষ চালান, ৯ চালানে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি

    নিউজ ডেস্কনভেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আনার কাজ শেষ হলো।

    প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, শুক্রবার ভোরে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় লরিগুলো জ্বালানি নিয়ে প্রকল্পে যায়।

    প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই ইউনিটের জন্য মোট নয়টি চালানে জ্বালানি আনার পরিকল্পনা ছিল। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি এসেছে। প্রথম ইউনিটে নতুন করে জ্বালানি সরবরাহের জন্য দুটি চালানে এসেছে ৪৮টি অ্যাসেম্বলি। সব মিলিয়ে আমদানি হয়েছে ২১১টি অ্যাসেম্বলি। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী বিশেষ কার্গো বিমানে এসব জ্বালানি বাংলাদেশে আনা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষায়িত যানবাহনে সেগুলো প্রকল্প এলাকায় পৌঁছে দেওয়া হয়।

    রাশিয়ার প্রযুক্তি ও সহযোগিতায় নির্মিত রূপপুর কেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

    শেষ চালান পৌঁছানোর সময় প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছিল। ১৭ নভেম্বর বেলা ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো ইউনিটটি জাতীয় গ্রিডে যুক্ত হয়। প্রথম দফার পরীক্ষায় প্রায় সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়, এ সময় উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে পৌঁছায়। পরে কারিগরি পরীক্ষার জন্য সরবরাহ বন্ধ রাখা হয়। এরপর ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে শুরু হয় দ্বিতীয় দফার পরীক্ষা। এতে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার পরিকল্পনা ছিল। এর মাধ্যমে টারবাইন, জেনারেটর, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও গ্রিডের সঙ্গে সমন্বয়ের সক্ষমতা যাচাই করা হয়।

    তবে প্রথম ইউনিটে এখনো বাণিজ্যিক উৎপাদন শুরু হয়নি। পূর্ণ সক্ষমতায় যাওয়ার আগে যন্ত্রপাতি ও নিরাপত্তা ব্যবস্থার পরীক্ষা শেষ করতে হবে, পাশাপাশি বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদনও নিতে হবে। রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে।

    পরীক্ষামূলক পরিচালনা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পর্যায়ক্রমে রুশ ঠিকাদারের কাছ থেকে প্রথম ইউনিটের দায়িত্ব বুঝে নেবে। পরে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব নেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মার্কিন কোম্পানির বিনিয়োগের প্রস্তাবে বাংলাদেশের অর্থনীতির লাভ-ক্ষতি

    নভেম্বর 28, 2026
    ব্যাংক

    লোকাল এলসির তথ্য আদান-প্রদানে ‘বার্তা’ চালু, বছরে সাশ্রয় ৬-৭ মিলিয়ন ডলার

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    রাজস্ব আয় বাড়ছে না, সুদ পরিশোধেই চলে যাচ্ছে বাজেটের বড় অংশ

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.