Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মে 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের বর্তমান চিত্র
    অর্থনীতি

    খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের বর্তমান চিত্র

    ইভান মাহমুদUpdated:জানুয়ারি 30, 2025জানুয়ারি 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের বর্তমান চিত্র
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে যখন খাদ্য সংকট এবং নিরাপদ খাদ্যের অভাব একটি বড় বাস্তবতা হয়ে উঠছে, তখন বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) তথ্যানুসারে, বর্তমানে প্রায় ৮৫ কোটি মানুষ ক্ষুধায় কাতর। আবার প্রতি বছর ৬০ কোটি মানুষ দূষিত খাবার খেয়ে অসুস্থ হয়, যার মধ্যে ৪ লাখ ৪২ হাজার মানুষ মারা যায়। এই পরিসংখ্যান শুধু একটি সংকট নয় বরং এটি আধুনিক সভ্যতার জন্য এক চরম সতর্কবার্তা। খাদ্য শুধু পেট ভরানোর বিষয় নয়; এটি মানুষের সুস্বাস্থ্য, পুষ্টি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মূলভিত্তি।

    বাংলাদেশে খাদ্য নিরাপত্তার বিষয়টি বহুমাত্রিক। একদিকে রয়েছে খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ। অন্যদিকে রয়েছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা বিধানের বাধা। সাম্প্রতিক বছরগুলোতে করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব আমাদের খাদ্য সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, আমদানিনির্ভরতা এবং কৃষি উৎপাদনে নানাবিধ চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের সাধারণ জনগণ এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

    খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের বর্তমান চিত্র

    বাংলাদেশ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। খাদ্য মজুতে রেকর্ড পরিমাণ বৃদ্ধি তারই একটি প্রমাণ। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৯.২৫ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ১৫.৫৬ লাখ মেট্রিক টন চাল এবং ৩.৬৯ লাখ মেট্রিক টন গম রয়েছে। ২০১৮ সালে যেখানে সর্বোচ্চ মজুত ছিল ১৬.৭৩ লাখ মেট্রিক টন। সেখানে এই পরিমাণ বৃদ্ধি দেশের খাদ্য ব্যবস্থাপনার উন্নতির ইঙ্গিত দেয়।

    তবে শুধুমাত্র মজুত বাড়ালেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না। খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্যের গুণগত মান, সরবরাহ শৃঙ্খলা এবং দামের স্থিতিশীলতাও নিশ্চিত করতে হয়। সাম্প্রতিক সময়ে, অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে এবং কৃষকদের সহায়তা করতে সরকার বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। দেশের ৪৯৫ উপজেলায় ২.২৭ কোটি কৃষককে “কৃষক স্মার্ট কার্ড” দেওয়ার প্রকল্প নেওয়া হয়েছে। যা কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণে সহায়তা করবে।

    বাংলাদেশে কৃষির গুরুত্ব অপরিসীম। দেশের মোট জনগোষ্ঠীর বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে সরকার কৃষিখাতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। বোরো মৌসুমে উৎপাদন বাড়ানোর জন্য ধান চাষের জমির লক্ষ্যমাত্রা ১.৮৮ লাখ হেক্টর বাড়ানো হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৫ লাখ টন বাড়িয়ে ২.২৩ কোটি টন নির্ধারণ করা হয়েছে। একইভাবে, গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫৮ হাজার টন বাড়িয়ে ১২.২৮ লাখ টন নির্ধারণ করা হয়েছে।

    তবে শুধুমাত্র ধান বা গম নয়, অন্যান্য খাদ্যশস্য ও শাকসবজি উৎপাদন বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে। ভুট্টার উৎপাদন লক্ষ্যমাত্রা ৬৭ লাখ টন নির্ধারণ করা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৩ লাখ টন বেশি। আলুর উৎপাদন ৮ লাখ টন বাড়িয়ে ১.১৬ কোটি টনে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, আদা, কালোজিরার মতো মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও করা হয়েছে।

    কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের জন্য বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করছে। গত অর্থবছরে কৃষকদের সরাসরি প্রণোদনা হিসেবে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা এ বছর ৬০০ কোটি টনে উন্নীত করা হয়েছে। ট্রাক্টর, হারভেস্টর মেশিনের মতো আধুনিক কৃষি সরঞ্জামের ভর্তুকিমূল্যে সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে, যাতে কৃষকরা কম খরচে অধিক উৎপাদন করতে পারে।

    যদিও সরকারের এসব উদ্যোগ প্রশংসনীয়, তবে বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিআর-২৮ ও বিআর-২৯ জাতের ধান দীর্ঘদিন ধরে চাষাবাদের ফলে ফলন কমছে। ফলে কৃষকদের উচ্চফলনশীল জাত যেমন বিআর-৯৭, বিআর-৯৮, বিআর-৯৯ এবং বঙ্গবন্ধু ধান-১০০ চাষে উৎসাহিত করা হচ্ছে।

    একইসঙ্গে জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা এবং লবণাক্ততা বাংলাদেশের কৃষি উৎপাদনের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে টেকসই খাদ্য উৎপাদনের জন্য জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, স্মার্ট কৃষি ব্যবস্থা এবং সেচ ব্যবস্থার উন্নয়নের দিকে নজর দিতে হবে।

    খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের বর্তমান চিত্র

    বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। খাদ্য মজুত বৃদ্ধি, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ এবং কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা এই প্রচেষ্টার অংশ। তবে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্যের মান বজায় রাখা, খাদ্যশৃঙ্খলা নিশ্চিত করা এবং দামের স্থিতিশীলতা রক্ষা করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

    খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয় নয়।এটি সরাসরি জনস্বাস্থ্য, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার সঙ্গেও যুক্ত।

    বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলেও, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। অনিরাপদ ও ভেজাল খাদ্য শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, দূষিত ও ভেজাল খাবারের কারণে প্রতি বছর লক্ষাধিক মানুষ নানা ধরনের পানিবাহিত রোগ, ক্যানসার, কিডনি ও লিভারের জটিলতায় ভোগে।

    দেশে খাদ্যে ভেজালের সমস্যা দীর্ঘদিন ধরে চলমান। রাসায়নিক সংমিশ্রণ, ফরমালিন, কার্বাইড, অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহারের কারণে অনেক খাদ্যপণ্য মানবদেহের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে মাছ, মাংস, দুধ, শাকসবজি ও ফলমূল নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে, প্রথমেই উৎপাদন পর্যায় থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নিয়ন্ত্রণ দরকার।

    খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের বর্তমান চিত্র

    ভবিষ্যৎ করণীয়:-
    নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম জোরদার করা: বর্তমানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA) খাদ্য মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকলেও, কার্যকর বাস্তবায়নে অনেক সীমাবদ্ধতা রয়েছে। খাদ্যে ভেজাল রোধে আরও কঠোর মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা এবং কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে।

    জৈব কৃষির প্রসার ঘটানো: রাসায়নিক সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধ করতে কৃষকদের মধ্যে জৈব কৃষি পদ্ধতি জনপ্রিয় করে তুলতে হবে। এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও প্রণোদনা বাড়ানো দরকার।

    খাদ্য পরীক্ষাগার ও গবেষণা বাড়ানো: প্রতিটি জেলা ও উপজেলায় উন্নতমানের খাদ্য পরীক্ষাগার স্থাপন করা দরকার, যাতে বাজারের খাদ্যপণ্য নিয়মিত পরীক্ষা করা যায়। একইসঙ্গে খাদ্য নিরাপত্তা বিষয়ক গবেষণায় সরকারি বিনিয়োগ বাড়ানো উচিত।

    বাংলাদেশের কৃষি খাতের জন্য জলবায়ু পরিবর্তন সবচেয়ে বড় দীর্ঘমেয়াদি হুমকিগুলোর একটি। অতিরিক্ত বৃষ্টিপাত, খরা, লবণাক্ততা বৃদ্ধি এবং অপ্রত্যাশিত আবহাওয়া কৃষি উৎপাদন হ্রাসের মূল কারণ হয়ে উঠছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে লবণাক্ততার কারণে ধানের ফলন কমে যাচ্ছে, আর উত্তরাঞ্চলে খরার কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।

    এই সংকট মোকাবিলায় জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
    নতুন জাতের উন্নয়ন: লবণসহিষ্ণু, খরাসহিষ্ণু এবং জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবন ও কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ইতোমধ্যে বঙ্গবন্ধু ধান-১০০ এবং ব্রি ধান-৯৭, ৯৮, ৯৯ কিছুটা সফলতা দেখিয়েছে।
    স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার: আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম পানিতে বেশি উৎপাদন সম্ভব এমন কৃষি পদ্ধতি প্রচলন করতে হবে। ড্রিপ ইরিগেশন, মালচিং, স্যাটেলাইটভিত্তিক আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার ব্যবহার বাড়াতে হবে।
    কৃষি বীমার কার্যকর বাস্তবায়ন: খরা, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় একটি কার্যকর কৃষি বীমা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

    বাংলাদেশের খাদ্য নিরাপত্তার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো আমদানিনির্ভরতা। ২০০৭-০৮ সালের বৈশ্বিক খাদ্য সংকট এবং সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দেখিয়েছে। শুধুমাত্র আমদানি নির্ভর হয়ে থাকলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বর্তমানে দেশে চাল ও গমের পাশাপাশি তেল, চিনি, ডাল, পেঁয়াজসহ নানা প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির ওপর নির্ভর করতে হয়। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে এই আমদানি অনেক সময় ব্যাহত হয়।

    খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের বর্তমান চিত্র দেশীয় উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা: ডাল, তেলবীজ, গম, পেঁয়াজসহ আমদানিনির্ভর খাদ্যপণ্যের দেশীয় উৎপাদন বাড়াতে বিনিয়োগ বাড়াতে হবে।
    কৃষিপণ্যের সংরক্ষণ ও মূল্য স্থিতিশীল রাখা: খাদ্যপণ্যের মৌসুমী দাম ওঠানামা কমাতে শক্তিশালী সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
    বহুমুখী কৃষি নীতি প্রণয়ন: শুধু ধান নয়, অন্যান্য খাদ্যশস্য, ফলমূল ও সবজি উৎপাদনে গুরুত্ব দিতে হবে। কৃষি খাতে বৈচিত্র্য আনতে হবে।

    ভবিষ্যৎ নীতিগত দিকনির্দেশনা-

    টেকসই কৃষি পরিকল্পনা: শুধুমাত্র স্বল্পমেয়াদি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা না করে দীর্ঘমেয়াদি কৃষি নীতি গ্রহণ করতে হবে। যেখানে জলবায়ু পরিবর্তন ও কৃষি প্রযুক্তির সমন্বয় থাকবে।
    খাদ্য সংরক্ষণ অবকাঠামোর উন্নয়ন: সরকারি খাদ্য গুদাম ও শীতল সংরক্ষণাগার (cold storage) বাড়াতে হবে, যাতে খাদ্য নষ্ট হওয়া রোধ করা যায়।
    বাজার নিয়ন্ত্রণ ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো: কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে পণ্য কেনার ব্যবস্থা করতে হবে, যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয়।
    শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি: নিরাপদ খাদ্য ও পুষ্টি সম্পর্কে মানুষকে আরও সচেতন করতে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে।

    বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বহুমুখী চ্যালেঞ্জ। যেখানে অভ্যন্তরীণ উৎপাদন, নিরাপদ খাদ্য, জলবায়ু পরিবর্তন, আমদানিনির্ভরতা, বাজার ব্যবস্থাপনা-সবকিছুর সমন্বয় প্রয়োজন। সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, তা আশাব্যঞ্জক হলেও, দীর্ঘমেয়াদে এসব কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করতে হলে পরিকল্পনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

    সর্বোপরি নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা শুধুমাত্র সরকার বা কৃষকদের দায়িত্ব নয় বরং এটি একটি সম্মিলিত প্রচেষ্টার বিষয়। নীতিনির্ধারক, কৃষক, ব্যবসায়ী এবং ভোক্তা-সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি টেকসই খাদ্য নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে পারে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল ও সুস্থ জীবন নিশ্চিত করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাংলাদেশ কি ঋণের দুষ্টচক্রে জড়িয়ে পড়ছে?

    মে 7, 2026
    অর্থনীতি

    আসন্ন বাজেটে ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা খাতে বাড়তি বরাদ্দের আভাস

    মে 7, 2026
    অর্থনীতি

    একটি কার্যকর বাজেট শুধু হিসাবের দলিল নয়, এটি অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি

    মে 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.