Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মে 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের প্রভাব
    অর্থনীতি

    গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের প্রভাব

    কাজি হেলালUpdated:এপ্রিল 7, 2025এপ্রিল 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের প্রভাব
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আর্থিক লেনদেনের ধরণেও এসেছে ব্যাপক পরিবর্তন। নগদ অর্থের ওপর নির্ভরশীলতা কমিয়ে এখন লেনদেন দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ করতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একসময় শুধুমাত্র শহরকেন্দ্রিক এই সুবিধা ধীরে ধীরে গ্রামাঞ্চলেও বিস্তৃত হয়েছে যা গ্রামীণ অর্থনীতির চিত্র পাল্টে দিচ্ছে। মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট এবং ডিজিটাল ওয়ালেটের সহজলভ্যতা গ্রামের সাধারণ মানুষকেও আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার অন্তর্ভুক্ত করছে। ফলে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্পআয়ের মানুষ এখন আগের চেয়ে সহজে আর্থিক সেবা গ্রহণ করতে পারছে ব্যবসার সুযোগ বাড়ছে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসছে ।

    বর্তমানে দেশের মোট ব্যাংক লেনদেনের ৮৪ শতাংশই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এর মধ্যে ৫৬ শতাংশ হয় বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আর ২৮ শতাংশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে করা হয়। এছাড়া ডিজিটাল লেনদেনের মধ্যে ৬৯ শতাংশ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS -Real-Time Gross Settlement) এবং ১১ দশমিক ৯২ শতাংশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (EFT -Electronic Fund Transfer) মাধ্যমে সম্পন্ন হয়।

    গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের ইতিবাচক প্রভাব: বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার একটি বড় অংশ এখনো গ্রামভিত্তিক যেখানে কৃষি ও ক্ষুদ্র ব্যবসা প্রধান চালিকাশক্তি। দীর্ঘদিন ধরে এই অর্থনীতি নগদ লেনদেনের ওপর নির্ভরশীল থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল লেনদেনের প্রসার গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট এবং ডিজিটাল ওয়ালেটের ব্যবহার গ্রামে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ বৃদ্ধি করেছে। ফলে শুধু শহর নয় গ্রামীণ জনগোষ্ঠীও এখন আধুনিক ব্যাংকিং সুবিধার আওতায় আসছে।

    একসময় গ্রামাঞ্চলের মানুষের জন্য ব্যাংকিং সেবা গ্রহণ ছিল কঠিন। দূরবর্তী ব্যাংক শাখায় গিয়ে লেনদেন করতে হতো যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। কিন্তু এখন বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মানুষ ঘরে বসেই লেনদেন করতে পারছে। এতে একদিকে যেমন সময় ও শ্রম সাশ্রয় হচ্ছে অন্যদিকে আর্থিক লেনদেনের খরচও কমছে। আগে কৃষকরা বা ছোট ব্যবসায়ীরা নগদ লেনদেনের মাধ্যমে অর্থপ্রদান করতেন যা ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু এখন ডিজিটাল লেনদেন ব্যবস্থার কারণে সেই ঝুঁকি অনেকটাই হ্রাস পেয়েছে।

    ডিজিটাল লেনদেনের সবচেয়ে বড় সুবিধার একটি হলো লেনদেনের স্বচ্ছতা। নগদ লেনদেনের ক্ষেত্রে হিসাব সংরক্ষণ বা যাচাই করা কঠিন ছিল ফলে কর ফাঁকি বা দুর্নীতির সুযোগ থাকত। কিন্তু ডিজিটাল পেমেন্টের মাধ্যমে প্রতিটি লেনদেনের রেকর্ড সংরক্ষিত থাকে যা স্বচ্ছতা নিশ্চিত করে এবং কর ফাঁকির প্রবণতা কমিয়ে আনে। এছাড়া সরকারি ভাতা বা ভর্তুকি সরাসরি উপকারভোগীর একাউন্টে পৌঁছে দেওয়ার ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেছে।

    নারীদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধিতেও ডিজিটাল লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক নারী আগে স্বামী বা পরিবারের পুরুষ সদস্যদের ওপর নির্ভর করতেন আর্থিক লেনদেনের জন্য। কিন্তু এখন তারা নিজের মোবাইল একাউন্টের মাধ্যমে স্বাধীনভাবে টাকা লেনদেন করতে পারছেন। বিদেশে কর্মরত স্বজনদের পাঠানো রেমিট্যান্স সরাসরি তাদের হাতে পৌঁছানোও সহজ হয়েছে। ফলে নারীরা এখন আরো বেশি স্বাবলম্বী হচ্ছেন এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার সুযোগ পাচ্ছেন।

    এছাড়া ডিজিটাল লেনদেন গ্রামীণ ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগে ক্ষুদ্র ব্যবসায়ীরা শুধু নগদ লেনদেনের ওপর নির্ভর করতেন। ফলে অনেক সময় দূরবর্তী ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করা কঠিন হয়ে পড়ত। এখন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হওয়ায় অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তারা সরাসরি শহর বা দেশের অন্যান্য অঞ্চলে পণ্য বিক্রি করতে পারছেন। এতে তাদের আয় বৃদ্ধি পাচ্ছে এবং ব্যবসার পরিধি বিস্তৃত হচ্ছে।

    তবে ডিজিটাল লেনদেন ব্যবস্থার কিছু চ্যালেঞ্জও রয়েছে। গ্রামের অনেক মানুষ এখনো প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দ নয় ফলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া ডিজিটাল লেনদেনের জন্য প্রয়োজনীয় ইন্টারনেট সংযোগ অনেক গ্রামীণ এলাকায় এখনো পর্যাপ্ত নয়। অনেক ক্ষেত্রেই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের লেনদেন চার্জ বেশি যা সাধারণ মানুষের জন্য বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

    ডিজিটাল লেনদেনকে আরো কার্যকর করতে হলে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং লেনদেন খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা জরুরি। সরকারের পাশাপাশি বেসরকারি খাতেরও এই বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ডিজিটাল লেনদেন ব্যবস্থার সঠিক প্রয়োগ হলে এটি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের প্রভাব

    ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ: বাংলাদেশে ডিজিটাল লেনদেনের ব্যবহার দিন দিন বাড়ছে। ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS), ই-কমার্স ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। এতে গ্রাহকদের সময় ও খরচ সাশ্রয় হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ছে এবং লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে। তবে প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে সঙ্গে বেশ কিছু চ্যালেঞ্জও দেখা দিয়েছে যা মোকাবিলা করা জরুরি।

    প্রথমতঃ প্রযুক্তিগত সীমাবদ্ধতা এখনো ডিজিটাল লেনদেনের অন্যতম বড় বাঁধা। দেশের অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ এখনও দুর্বল, ফলে গ্রামীণ অঞ্চলে ডিজিটাল পেমেন্ট সহজে সম্ভব হয় না। তাছাড়া অনেকের কাছেই স্মার্টফোন বা ডিজিটাল লেনদেনের জন্য প্রয়োজনীয় ডিভাইস নেই, যা এই ব্যবস্থাকে সবার জন্য সহজলভ্য করতে প্রতিবন্ধকতা তৈরি করছে।

    দ্বিতীয়ত: সাইবার নিরাপত্তার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। অনলাইন প্রতারণা, অ্যাকাউন্ট হ্যাকিং, তথ্য চুরি এবং ভুয়া লেনদেনের মতো ঘটনা বাড়ায় অনেক মানুষ ডিজিটাল লেনদেন করতে ভয় পাচ্ছে। বিশেষ করে মোবাইল ব্যাংকিং ও ই-কমার্স প্ল্যাটফর্মে প্রতারণার ঘটনা বেশি দেখা যায়। অনেকে ফিশিং লিংক বা ভুয়া কাস্টমার কেয়ারের মাধ্যমে প্রতারিত হয়ে তাদের অর্থ হারাচ্ছে।

    তৃতীয়ত: ব্যবহারকারীদের অসচেতনতা ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে। অনেক গ্রাহক এখনো নিরাপদ লেনদেনের নিয়ম-কানুন সম্পর্কে জানে না। ফলে তারা প্রতারকদের ফাঁদে পড়ে পাসওয়ার্ড, ওটিপি (OTP) বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে ফেলে, যা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

    চতুর্থতঃ আইন ও নীতির দুর্বলতা ডিজিটাল লেনদেনের নিরাপত্তায় বড় বাঁধা সৃষ্টি করছে। সাইবার অপরাধ ও ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে কঠোর আইন থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন করা এখনো চ্যালেঞ্জিং। ফলে প্রতারকরা সহজেই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায় এবং গ্রাহকরা উপযুক্ত প্রতিকার পান না।

    পঞ্চমত: নতুন ফিনটেক স্টার্টআপ ও ই-কমার্স খাতের জন্য সহায়ক পরিবেশের অভাব ডিজিটাল অর্থনীতির বিকাশে বাঁধা সৃষ্টি করছে। অনেক স্টার্টআপ প্রয়োজনীয় সরকারি সহায়তা বা বিনিয়োগ পায় না ফলে তারা প্রতিযোগিতায় টিকতে পারে না। একইভাবে কিছু অনিবন্ধিত ই-কমার্স প্ল্যাটফর্ম ভোক্তাদের সাথে প্রতারণা করে যা পুরো ডিজিটাল লেনদেন ব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি করছে।

    এছাড়া লেনদেন চার্জ ও প্রণোদনার অভাব সাধারণ মানুষের ডিজিটাল লেনদেনে আগ্রহ কমিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে ক্যাশ আউট বা ট্রান্সফার চার্জ বেশি হওয়ায় মানুষ ডিজিটাল লেনদেনের চেয়ে নগদ লেনদেনকেই বেশি পছন্দ করে। সরকার বা ব্যাংকগুলোর পক্ষ থেকে পর্যাপ্ত প্রণোদনা না থাকায় ডিজিটাল লেনদেন আরো জনপ্রিয় হয়ে উঠছে না।

    সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো বিদ্যুৎ ও ইন্টারনেট নির্ভরতা। ডিজিটাল লেনদেন পুরোপুরি প্রযুক্তিনির্ভর তাই কোনো কারণে বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগ ব্যাহত হলে লেনদেন করা সম্ভব হয় না। বিশেষ করে লোডশেডিং বা নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময় গ্রাহকরা গুরুত্বপূর্ণ লেনদেন সম্পন্ন করতে পারেন না।

    তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ডিজিটাল লেনদেনকে আরো নিরাপদ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে যাতে তারা প্রতারণা থেকে নিজেদের রক্ষা করতে পারে।

    ডিজিটাল লেনদেনের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে হলে প্রযুক্তিগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক নীতিমালা প্রণয়ন জরুরি। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হলে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়বে যা দেশের অর্থনীতিকে আরো গতিশীল করবে।

    গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের প্রভাব

    উত্তরণের উপায়: বর্তমানে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, প্রযুক্তিগত দুর্বলতা এবং সীমাবদ্ধতার কারণে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। তবে এই সমস্যা থেকে উত্তরণের জন্য কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এর মধ্যে সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং ডিজিটাল অবকাঠামোর সহজলভ্যতা নিশ্চিত করা অন্যতম।

    প্রথমত: সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষকে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে অবহিত করা প্রয়োজন। উদাহরণ স্বরূপ- শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের গুরুত্ব, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এছাড়া ফিশিং মেইল বা সন্দেহজনক সাইট থেকে দূরে থাকার বিষয়েও জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। এর পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের জ্ঞান বৃদ্ধি করার মাধ্যমে মানুষকে ডিজিটাল লেনদেনের জন্য প্রস্তুত করা উচিত।

    দ্বিতীয়ত: নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এক্ষেত্রে অপরিহার্য। অনলাইন পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা একটি কার্যকরী পদক্ষেপ। এটি পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ ও সুরক্ষিত করে। এছাড়া প্রতারণা প্রতিরোধ করার জন্য আইনগত এবং প্রযুক্তিগত পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। এই পদক্ষেপগুলোর মাধ্যমে লেনদেনের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা নিরাপদে লেনদেন করতে পারবেন।

    তৃতীয়ত: প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। ডিজিটাল লেনদেনের জন্য ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা সবার কাছে সহজলভ্য করতে হবে। বিশেষত গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে। এছাড়া সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন প্রদান নিশ্চিত করতে হবে যাতে সবাই এর সুযোগ পায়। এর ফলে প্রযুক্তি ব্যবহারে কোন ধরনের প্রতিবন্ধকতা থাকবে না এবং সবার জন্য সহজে ডিজিটাল অর্থনৈতিক সেবা পৌঁছাতে পারবে।

    চতুর্থত: সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। ডিজিটাল লেনদেনের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য আইন ও নীতি প্রণয়ন করা জরুরি। এই নীতিমালাগুলো ডিজিটাল লেনদেনকে আরও সুরক্ষিত করবে এবং গ্রাহকদের আস্থার সুযোগ তৈরি করবে। এছাড়া প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নতি সাধন করা উচিত। যাতে ডিজিটাল লেনদেন আরও দ্রুত, সহজ এবং নিরাপদ হয়। এর সঙ্গে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সচেতনতা বৃদ্ধির জন্য যৌথভাবে কাজ করতে হবে, যাতে সবাই ডিজিটাল লেনদেনের সুফল পেতে পারে।

    এভাবে সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে পারলে ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে এবং দেশের অর্থনীতির উন্নতি ত্বরান্বিত হবে।

    গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের প্রভাব অত্যন্ত গভীর এবং ইতিবাচক। এটি শুধুমাত্র অর্থনৈতিক কার্যক্রমকে সহজতর করে তোলে না বরং আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে গ্রামের মানুষ দ্রুত, নিরাপদ ও স্বচ্ছভাবে লেনদেন করতে পারছে। যা তাদের জীবনযাত্রার মান উন্নত করছে। তবে এই ক্ষেত্রের উন্নতির জন্য প্রযুক্তিগত সীমাবদ্ধতা, সাইবার নিরাপত্তা এবং সচেতনতা বৃদ্ধির মতো চ্যালেঞ্জগুলোর সমাধান করা প্রয়োজন। যদি এসব সমস্যার সমাধান সঠিকভাবে করা যায় তবে ডিজিটাল লেনদেন আরও কার্যকর এবং সুফলপ্রদ হতে পারে। যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গ্রামীণ জনগণের আর্থিক স্বচ্ছলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ভোগ্যপণ্যে স্বস্তি, অস্ত্র ও বিলাসী খাতে বাড়তি কর

    মে 14, 2026
    অর্থনীতি

    মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের প্রস্তাব—কতটা যুক্তিসংগত?

    মে 14, 2026
    অর্থনীতি

    ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত অন্তত ৬

    মে 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.