Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধে দিনে ক্ষতি ৪০-৫০ কোটি টাকা
    অর্থনীতি

    বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধে দিনে ক্ষতি ৪০-৫০ কোটি টাকা

    মনিরুজ্জামানJune 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধে দিনে ক্ষতি ৪০-৫০ কোটি টাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে শনিবার (২৮ জুন) বেনাপোল কাস্টম হাউসে কোনো কাজ হয়নি। বন্ধ ছিল ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম, কাস্টমসের শুল্কায়ন, পণ্য পরীক্ষণ এবং লোড-আনলোড প্রক্রিয়া।

    এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেনাপোলে চলছিল অর্ধদিবস কলমবিরতি। তবে শনিবার থেকে পুরোপুরি শাটডাউনে যায় কাস্টমস। কাস্টম হাউসের গেটে ব্যানার ঝুলিয়ে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। এদিন প্রধান গেট বেশির ভাগ সময় বন্ধ রাখা হয়। বাইরে বের করে দেওয়া হয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মীদেরও, যাঁরা আগে অনলাইনে বিল অব এন্ট্রি দাখিল করতেন। এর ফলে পণ্যবোঝাই কোনো ট্রাক বন্দরে প্রবেশ করতে পারেনি। স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

    বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ জানান, প্রতিদিন ভারত থেকে ৫০০-৬০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০-২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। এতে দিনে গড়ে ৪০-৫০ কোটি টাকা রাজস্ব আসে। কিন্তু শাটডাউন কর্মসূচির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দরে পণ্যজট সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন। রাজস্ব আয়েও পড়ছে নেতিবাচক প্রভাব।

    আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, শাটডাউনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। পণ্য খালাস না হওয়ায় বন্দরে জায়গার সংকট দেখা দিয়েছে। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান, এনবিআরের সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির কারণে শনিবার সকাল থেকে পুরো কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার অনুমোদিত মাত্র ছয়টি ট্রাক প্রবেশ করেছে। এরপর আর কোনো কাজ হয়নি।

    রাজস্ব আহরণে নিয়োজিত বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার জহির রায়হান বলেন, একদিকে ভারতের নিষেধাজ্ঞা, অন্যদিকে কাস্টমসের কর্মবিরতির ফলে রাজস্ব আয় ৩০ শতাংশ কমে গেছে। এই ধারা অব্যাহত থাকলে বছরে রাজস্ব ঘাটতি বড় আকার ধারণ করতে পারে।

    জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও ‘প্রতিহিংসামূলক’ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেনাপোল কাস্টমসও কমপ্লিট শাটডাউনে অংশ নিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনীতিকে চাঙা করতে সুশাসন নিশ্চিত ও আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য

    February 14, 2026
    অর্থনীতি

    রমজানের আগে লেবুর দামে আগুন

    February 14, 2026
    অর্থনীতি

    ভারতের তুলনায় তিন গুণ বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে

    February 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.