Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বুয়েট গ্রাজুয়েটস ক্লাবের সদস্যদের জন্য মাস্টার ক্রেডিট কার্ড চালু করল ঢাকা ব্যাংক
    অর্থনীতি

    বুয়েট গ্রাজুয়েটস ক্লাবের সদস্যদের জন্য মাস্টার ক্রেডিট কার্ড চালু করল ঢাকা ব্যাংক

    এফ. আর. ইমরানJune 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সদস্যদের জন্য সম্প্রতি মাস্টারকার্ডের একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে ঢাকা ব্যাংক। এই কার্ডে আজীবন বার্ষিক ফি মওকুফ থাকবে। সেই সঙ্গে রয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে বিনা মূল্যে প্রবেশাধিকারের সুযোগ।

    এছাড়া ১২০টি দেশের ১ হাজার ৬০০টি আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার করা যাবে। এর ওপর পিক-অ্যান্ড-ড্রপ ও মিট-অ্যান্ড-গ্রিট সুবিধা উপভোগ করতে পারবেন কার্ডধারীরা।

    ঢাকা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই কার্ডধারীরা বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব লিমিটেডের রেস্টুরেন্টে ১২ শতাংশ ক্যাশব্যাক এবং ফাইভ স্টার হোটেলে ‘১টি কিনলে ১টি ফ্রি’ পাবেন। শপিংপ্রেমীদের জন্য মাস্টারকার্ডের ৯ হাজারের বেশি মার্চেন্ট পার্টনার দোকানে আকর্ষণীয় অফার ও মূল্যছাড় রয়েছে।

    কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মোহাম্মদ মারুফ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি খালেদ হোসেন মাহবুবসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শেখ মোহাম্মদ মারুফ জানান, তাঁর ব্যাংক সব সময় গ্রাহকদের মানসম্মত ও উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের চেষ্টা করে। এই কো-ব্র্যান্ডেড কার্ড সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা বিশেষ শ্রেণির গ্রাহকদের জন্য প্রিমিয়াম সুবিধার সঙ্গে বাস্তবিক চাহিদার সমন্বয় ঘটাবে।

    বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি খালেদ হোসেন মাহবুব বলেন, ‘এই কার্ড চালু আমাদের সদস্যদের চাহিদা পূরণের প্রতি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এমন একটি বিশেষায়িত আর্থিক সমাধান, যা তাঁদের মর্যাদা ও উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

    মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘ঢাকা ব্যাংক ও বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সঙ্গে এই নতুন ক্রেডিট কার্ডের অংশীদার হতে পেরে মাস্টারকার্ড গর্বিত। এই সহযোগিতা মাস্টারকার্ডের প্রতিশ্রুতিকে তুলে ধরে, যা বাংলাদেশে কার্ডহোল্ডারদের জন্য উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে তাঁদের স্বপ্ন ও আগ্রহ পূরণে সহায়তা করে।’

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডহোল্ডারদের লাইফস্টাইল, ভ্রমণ ও আর্থিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে বিশেষ সুযোগ-সুবিধা দেবে নতুন এই ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড। এই কার্ডধারীরা ঢাকা ব্যাংকের কুইনটুপল ক্রেডিট শিল্ড প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতে পারবেন।

    এই প্রোগ্রাম কার্ডহোল্ডারদের আর্থিক সুরক্ষা ও নমনীয়তা নিশ্চিত করে, যেখানে ৪০ লাখ টাকা পর্যন্ত বিমাসুবিধা এবং বড় ধরনের কেনাকাটার জন্য দুই বছর পর্যন্ত অতিরিক্ত খরচ ছাড়াই ইএমআই সুবিধা মিলবে। এছাড়া মাস্টারকার্ড ব্র্যান্ডের কার্ডহোল্ডাররা কোনো ইস্যু ফি বা বার্ষিক ফি ছাড়াই তিনটি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    নতুন সরকারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জের পূর্ণ চিত্র

    February 14, 2026
    অর্থনীতি

    ২০২৫ সালে মধ্য এশিয়ার অর্থনীতি ছয় শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে

    February 14, 2026
    অর্থনীতি

    অর্থনীতিকে চাঙা করতে সুশাসন নিশ্চিত ও আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.