Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পুতিনের চোখে গোটা ইউক্রেন
    অর্থনীতি

    পুতিনের চোখে গোটা ইউক্রেন

    হাসিব উজ জামানজুন 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পুতিনের চোখে গোটা ইউক্রেন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন—তিনি পুরো ইউক্রেনকেই রাশিয়ার অংশ হিসেবে দেখতে চান। আর ঠিক এই সময়েই ইউক্রোপীয় নেতারা একযোগে ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে সহায়তা বন্ধ থাকায় এই পদক্ষেপ তাদের কাছে জরুরি হয়ে উঠেছে।

    ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুটে জানান, চলতি বছর ইউরোপীয় দেশ ও কানাডা মিলে ইউক্রেনকে ৩৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত বছর পুরো বছরের সহায়তা ছিল ৫০ বিলিয়ন ডলার। অর্থাৎ, এই বছর অর্ধেক সময় না যেতেই সহায়তা প্রায় সেই স্তরে পৌঁছে গেছে।

    এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার কোনো অঙ্গীকার করেননি। যদিও তিনি বলেছেন, ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের চেষ্টা করবেন। তবে এটাও বলেছেন—এসব ক্ষেপণাস্ত্র আমেরিকাও জরুরিভাবে ব্যবহার করছে, বিশেষত ইসরায়েলে।

    এই পরিস্থিতির মধ্যে পুতিন আবারও প্রকাশ্যে ঘোষণা করেছেন, ইউক্রেনকে তিনি রাশিয়ারই অংশ মনে করেন। সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে তিনি বলেন, “রুশ ও ইউক্রেনীয়রা এক জাতি। সেই অর্থে, পুরো ইউক্রেনই আমাদের।”

    জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যেখানে রুশ সেনা পা রাখে, সেখানেই মৃত্যু আর ধ্বংস নামে।”
    রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিও টেলিগ্রামে লেখেন, “পুতিন এবার মুখ খুলেই সব বলে দিয়েছে—সে শুধু ইউক্রেন নয়, বেলারুশ, বাল্টিক দেশ, মলদোভা, ককেশাস এমনকি কাজাখস্তান পর্যন্ত চাইছে।”

    জার্মানির নতুন প্রতিরক্ষা কৌশলে রাশিয়াকে “অস্তিত্বের জন্য হুমকি” হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশটি ঘোষণা দিয়েছে, ২০৩৫ সালের মধ্যে তারা জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করবে। এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্যও এক ধরনের কূটনৈতিক জয়—কারণ তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ইউরোপীয় মিত্রদের এ ধরনের ব্যয়ের দাবি তুলেছিলেন।

    আশ্চর্যের বিষয়, রুশ প্রেসিডেন্ট পুতিনকে এক সময় যিনি পছন্দ করতেন বলে জানান, সেই ট্রাম্পও এখন কিছুটা মনোভাব বদলেছেন। ন্যাটো সম্মেলনে তিনি বলেন, “পুতিন একজন ভুল পথে হাঁটা মানুষ। আমি ভেবেছিলাম যুদ্ধটা সহজেই শেষ হয়ে যাবে। কিন্তু এখন মনে হচ্ছে, যুদ্ধ থামানোটা তার দায়িত্ব।”

    এদিকে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, রাশিয়া প্রতিদিন প্রায় ২০০টি সামরিক অভিযান চালাচ্ছে। ইউক্রেনে বর্তমানে ৬ লাখ ৯৫ হাজার রুশ সেনা রয়েছে, এবং সুমি অঞ্চলে আরও ৫২ হাজার সেনা নতুন ফ্রন্ট খোলার চেষ্টা করছে।

    রাশিয়া এখন শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে—এতে শুধু মৃত্যুই নয়, সাধারণ মানুষের মাঝে ভয় ও হতাশা বাড়ছে।

    ১৯ জুন কিয়েভে এক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জনের মৃত্যু হয়। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “এটি একটি সাধারণ অ্যাপার্টমেন্ট ভবন ছিল, কোনো সামরিক স্থাপনা নয়। এই হামলার সামরিক কোনো উদ্দেশ্য ছিল না।”

    এই সপ্তাহে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসা, খারকিভ, এবং দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে আরও বহু মানুষ হতাহত হয়েছে। জেলেনস্কি বলেন, “এই হামলায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহৃত হয়েছে।”

    তবে ইউক্রেনও বসে নেই। দেশটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে। গত সপ্তাহে তারা রাশিয়ার উচ্চ প্রযুক্তির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান শিপুনভ ডিজাইন ব্যুরোতে হামলা চালায়। এতে ওই কারখানার কার্যক্রম ব্যাহত হয়।

    যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে, ইউক্রেনের ড্রোন নির্মাতাদের উন্নত প্রযুক্তির তথ্য দেবে যাতে তারা আরও কার্যকর ড্রোন তৈরি করতে পারে। নরওয়ে বলেছে, তারা ইউক্রেনে নিজেদের প্রযুক্তি দিয়ে সমুদ্র ড্রোন তৈরিতে সহায়তা করবে।

    জেলেনস্কি জানিয়েছেন, তারা চান ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে মিত্র রাষ্ট্রগুলোর জিডিপির ০.২৫ শতাংশ ব্যয় হোক। এর মধ্যে রয়েছে ৫০০ কিমি রেঞ্জের সাপসান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও।

    ইউক্রেনের ন্যাটো ও ইইউতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা থেকেই এই যুদ্ধের সূচনা, এবং রাশিয়া বলছে, এসব চেষ্টা বাদ না দিলে শান্তি সম্ভব নয়।

    এদিকে ন্যাটোতে ইউক্রেনের ভবিষ্যৎ সদস্যপদ নিয়ে এক ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতি এখনো রয়ে গেছে, যদিও এবারের সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে তা স্পষ্টভাবে বলা হয়নি।

    অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের সঙ্গে সদস্যপদ আলোচনায় নতুন অধ্যায় খুলতে পারেনি, কারণ স্লোভাকিয়া তাতে ভেটো দেয়। দেশটি রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল এবং রাশিয়াপন্থী ভাবাদর্শের জন্য সমালোচিত।

    স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এমনকি ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় অস্ট্রিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, স্লোভাকিয়া যদি ন্যাটো ছাড়ে, তবে অস্ট্রিয়ার ন্যাটোতে যোগদানের সম্ভাবনা বেড়ে যাবে।

    পুতিনের দখলদার মনোভাব, ইউরোপের প্রতিরোধ, ট্রাম্পের দ্বিধান্বিত অবস্থান এবং ইউক্রেনের আত্মরক্ষার লড়াই—সব মিলিয়ে ইউরোপের নিরাপত্তা এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে যুদ্ধের ধ্বংস, অন্যদিকে ভূরাজনৈতিক টানাপোড়েন—এই দুইয়ের মাঝে ইউক্রেনের ভবিষ্যৎ আজ এক কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.