Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিনহা ফ্যাশন লাফার্জহোলসিমের ৩০ লাখ শেয়ার বিক্রি করবে
    অর্থনীতি

    সিনহা ফ্যাশন লাফার্জহোলসিমের ৩০ লাখ শেয়ার বিক্রি করবে

    হাসিব উজ জামানJune 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শেয়ার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিমের ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে কোম্পানিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান সিনহা ফ্যাশনস। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার এই ঘোষণা দেওয়া হয়।

    ঘোষণায় বলা হয়েছে, লাফার্জহোলসিমের করপোরেট উদ্যোক্তা প্রতিষ্ঠান সিনহা ফ্যাশনসের হাতে কোম্পানিটির ২ কোটি ৩১ লাখের বেশি শেয়ার রয়েছে। ওই শেয়ার থেকে প্রতিষ্ঠানটি ৩০ লাখ শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে বাজারে বিক্রি করবে।

    ঢাকার বাজারে গতকাল লাফার্জহোলসিমের প্রতিটি শেয়ারের দাম ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে ৩০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ১৪ কোটি ২৮ লাখ টাকা।

    এর আগে গত এপ্রিলেও সিনহা ফ্যাশনস তাদের হাতে থাকা লাফার্জহোলসিমের শেয়ারের মধ্য থেকে ২৬ লাখ ২৭ হাজার শেয়ার বিক্রি করে। চলতি বছর এই নিয়ে দুই দফায় প্রায় ৫৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

    বিদেশি কোম্পানি লাফার্জহোলসিমের মালিকানার সঙ্গে বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে। এর মধ্যে একটি সিনহা ফ্যাশনস। কোম্পানিটির প্রায় ২ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সিনহা ফ্যাশনসের হাতে। সিনহা ফ্যাশনস সিনহা গ্রুপেরই একটি প্রতিষ্ঠান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শুল্ক কমায় মোবাইলের দাম কমতে পারে ২০ শতাংশ

    January 14, 2026
    অর্থনীতি

    ক্ষমতা বদলের সঙ্গে বদলাবে কি দেশের অর্থনীতি?

    January 14, 2026
    অর্থনীতি

    সাবেক ডেপুটি গভর্নরের ১৫৯ ব্যাংক হিসাব, ৩৯ কোটির সন্দেহজনক লেনদেন

    January 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.