Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পিকেএসএফের টার্গেট ১১ হাজার কোটি টাকার ঋণ বিতরণ
    অর্থনীতি

    পিকেএসএফের টার্গেট ১১ হাজার কোটি টাকার ঋণ বিতরণ

    হাসিব উজ জামানজুন 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পিকেএসএফের টার্গেট ১১ হাজার কোটি টাকার ঋণ বিতরণ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নতুন করে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ২০২৫ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত সময়ের জন্য এই পরিকল্পনা পিকেএসএফের পরিচালনা পর্ষদের রোববারের সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।

    নতুন এই পরিকল্পনার আওতায় আগামি ২০২৫-২৬ অর্থবছরে সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে ১১ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে এই পরিমাণ ছিল ৯ হাজার ৩৪০ কোটি টাকা। অর্থাৎ প্রায় দেড় হাজার কোটি টাকার বেশি ঋণ দেওয়া হবে আগামী বছর।

    পিকেএসএফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বাড়তি অর্থায়নের ফলে সহযোগী সংস্থাগুলো তৃণমূলে আরও বেশি সংখ্যক মানুষকে কার্যকরভাবে পিকেএসএফের নানা সেবা ও কার্যক্রমের আওতায় আনতে পারবে।

    পিকেএসএফের এই কৌশলগত পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারা আরও বেগবান করা এবং মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সঙ্গে তাদের আত্মনির্ভরশীল করে তোলা।

    ২০২৫-২০৩০ সময়কালের এই পরিকল্পনায় শুধু ঋণ বিতরণ নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং সামাজিক নিরাপত্তা নিয়েও কাজ করার কথা রয়েছে, যাতে করে প্রকৃত অর্থেই টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়ের ভিত্তি গড়ে ওঠে।

    অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞরা মনে করছেন, পিকেএসএফের এই পরিকল্পনা যদি বাস্তবায়নে স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে এগিয়ে নেওয়া যায়, তবে এটি দেশের গ্রামীণ অর্থনীতিতে একটি বড় ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দেশের অর্থনীতিতে বৈদেশিক ঋণই কি এখন শেষ ভরসা হয়ে উঠছে?

    এপ্রিল 11, 2026
    অর্থনীতি

    সংকটময় সময়ে বাজেটের কাঠামো কেমন হওয়া প্রয়োজন

    এপ্রিল 11, 2026
    অর্থনীতি

    রাজস্বে অনিশ্চয়তা—ঘাটতি সামাল দিতে বাড়ছে ঋণনির্ভরতা

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.